2 Samuel 2:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে এহুদার লোকেরা এসে সেই স্থানে দাউদকে এহুদার কুলের উপরে বাদশাহ্র পদে অভিষেক করলো। পরে লোকে দাউদকে এই সংবাদ দিল যে, যাবেশ-গিলিয়দের লোকেরা তালুতের লাশ দাফন করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যিহূদার লোকজন হিব্রোণে পৌঁছেছিল, ও সেখানে তারা দাউদকে যিহূদা কুলের রাজারূপে অভিষিক্ত করল। দাউদকে যখন বলা হল যে যাবেশ-গিলিয়দের লোকজন শৌলকে কবর দিয়েছে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিহূদার লোকেরা আসিয়া সেই স্থানে দায়ূদকে যিহূদার কুলের উপরে রাজপদে অভিষেক করিল। পরে যাবেশ-গিলিয়দের লোকেরা শৌলের কবর দিয়াছে, লোকে দায়ূদকে এই সংবাদ দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিহূদার লোকেরা আসিয়া সেই স্থানে দায়ূদকে যিহূদার কুলের উপরে রাজপদে অভিষেক করিল। পরে যাবেশ-গিলিয়দের লোকেরা শৌলের কবর দিয়াছে, লোকে দায়ূদকে এই সংবাদ দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যিহূদার লোকেরা হিব্রোণে এসে দায়ূদকে যিহূদা-গোষ্ঠীর লোকদের রাজা হিসাবে অভিষেক করল। লোকেরা দায়ূদকে এই খবর দিল যে, যাবেশ-গিলিয়দের লোকেরাই শৌলকে কবর দিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন এহুদার লোকেরা হেবরনে এসে দাউদকে এহুদা-গোষ্ঠীর লোকদের বাদশাহ্ হিসাবে অভিষেক করল। লোকেরা দাউদকে এই খবর দিল যে, যাবেশ-গিলিয়দের লোকেরাই তালুতকে দাফন করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর যিহুদীয়ার লোকেরা দাউদের কাছে এসে তাঁকে যিহুদাকুলের রাজারূপে বরণ করে অভিষেক দান করল। দাউদ যখন শুনলেন, যাবেশ গিলিয়দের লোকেরা শৌলের কবর দিয়েছে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার লোকরা হিব্রোণে এসে দায়ুদকে যিহূদার রাজারূপে অভিষিক্ত করল| তারপর তারা দায়ুদকে বলল, “যাবেশ গিলিয়দের লোকরা শৌলকে কবর দিয়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিহূদার লোকেরা এসে সেই জায়গায় দায়ূদকে যিহূদার বংশের উপরে রাজপদে অভিষেক করল৷ পরে “যাবেশ-গিলিয়দের (দেশের) লোকেরা শৌলের কবর দিয়েছে,” এই খবর লোকেরা দায়ূদকে দিল৷