2 Samuel 2:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ যাবেশ-গিলিয়দের লোকদের কাছে দূতদের প্রেরণ করে বললেন, তোমরা মাবুদের দোয়ার পাত্র, কেননা তোমরা তোমাদের মালিকের প্রতি, তালুতের প্রতি রহম করেছ, তাঁকে দাফন করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তিনি একথা বলার জন্য তাদের কাছে কয়েকজন দূত পাঠালেন, “তোমরা তোমাদের প্রভু শৌলকে কবর দিয়ে তাঁর প্রতি যে দয়া দেখিয়েছ, সেজন্য সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করুন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ যাবেশ-গিলিয়দের লোকদের নিকটে দূতগণকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা সদাপ্রভুর আশীর্ব্বাদের পাত্র, কেননা তোমরা আপন প্রভুর প্রতি, শৌলের প্রতি, এই দয়া করিয়াছ, তাঁহার কবর দিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ যাবেশ-গিলিয়দের লোকদের নিকটে দূতগণকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা সদাপ্রভুর আশীর্বাদের পাত্র, কেননা তোমরা আপন প্রভুর প্রতি, শৌলের প্রতি, এই দয়া করিয়াছ, তাঁহার কবর দিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তিনি লোক পাঠিয়ে যাবেশ-গিলিয়দের লোকদের এই কথা বললেন, “আপনারা যে আপনাদের মনিব শৌলকে কবর দিয়ে তাঁর প্রতি বিশ্বস্ততা দেখিয়েছেন সেইজন্য সদাপ্রভু যেন আপনাদের আশীর্বাদ করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তিনি লোক পাঠিয়ে যাবেশ-গিলিয়দের লোকদের এই কথা বললেন, “আপনারা যে আপনাদের মালিক তালুতকে দাফন করে তাঁর প্রতি বিশ্বস্ততা দেখিয়েছেন সেইজন্য মাবুদ যেন আপনাদের দোয়া করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তিনি তাদের লোক মারফৎ বলে পাঠালেন, তোমাদের রাজার সমাধি দান করে তাঁর প্রতি তোমরা যে আনুগত্য দেখিয়েছ সেজন্য প্রভু পরমেশ্বর তোমাদের আশীর্বাদ করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ যাবেশ গিলিয়দের লোকদের কাছে বার্তাবাহক পাঠালেন| বার্তাবাহকরা যাবেশের লোকদের বলল, “প্রভু তোমাদের আশীর্বাদ করুন কেননা তোমরা তোমাদের গুরু শৌলের ছাই কবর দিয়ে তার প্রতি দয়া দেখিয়েছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ যাবেশ-গিলিয়দের লোকেদের কাছে দূতদেরকে পাঠিয়ে বললেন, “তোমরা সদাপ্রভুর আশীর্বাদের পাত্র, কারণ তোমরা নিজের প্রভুর প্রতি, শৌলের প্রতি, এই দয়া করেছ, তাঁর কবর দিয়েছ৷