2 Samuel 2:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব মাবুদ তোমাদের প্রতি অটল মহব্বত দেখান ও বিশ্বস্ত ব্যবহার করুন এবং তোমরা এই কাজ করেছ এজন্য আমিও তোমাদের প্রতি সদয়াচরণ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এখন যেন তোমাদের প্রতি দয়া ও বিশ্বস্ততা দেখান, এবং আমিও তোমাদের প্রতি একইরকম অনুগ্রহ দেখাব, কারণ তোমরা ভালো কাজ করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সদাপ্রভু তোমাদের প্রতি দয়া ও সত্য ব্যবহার করুন; এবং তোমরা এই কর্ম্ম করিয়াছ, এই জন্য আমিও তোমাদের প্রতি সদয়াচরণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সদাপ্রভু তোমাদের প্রতি দয়া ও সত্য ব্যবহার করুন; এবং তোমরা এই কর্ম করিয়াছ, এই জন্য আমিও তোমাদের প্রতি সদয়াচরণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যেন এখন তাঁর অটল ভালবাসা ও বিশ্বস্ততা আপনাদের দেখান, আর আপনাদের সেই কাজের জন্য আমিও আপনাদের সংগে ভাল ব্যবহার করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি যেন এখন তাঁর অটল মহব্বত ও বিশ্বস্ততা আপনাদের দেখান, আর আপনাদের সেই কাজের জন্য আমিও আপনাদের সংগে ভাল ব্যবহার করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি কোনদিন তোমাদের প্রতি বিরূপ না হন, তোমরা তাঁর অনন্ত করুণা লাভ কর। এইজন্য আমিও তোমাদের প্রতি সদয় থাকব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তোমাদের প্রতি ন্যাযসঙ্গত আচরণ করবেন এবং সদয় হবেন| আমিও তোমাদের প্রতি সদয় হব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব সদাপ্রভু তোমাদের প্রতি দয়া ও সত্য ব্যবহার করুন এবং তোমরা এই কাজ করেছ, এই জন্য আমিও তোমাদের প্রতি ভালো ব্যবহার করব৷