2 Samuel 2:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এখন তোমাদের হাত সবল হোক ও তোমরা বিক্রমশালী হও, কেননা তোমাদের মালিক তালুত ইন্তেকাল করেছেন, আর এহুদার কুল তাদের নিজেদের উপরে আমাকে বাদশাহ্র পদে অভিষিক্ত করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে এখন, সবল ও সাহসী হও, কারণ তোমাদের মনিব শৌল মারা গিয়েছেন, এবং যিহূদার লোকজন তাদের উপর আমাকে রাজারূপে অভিষিক্ত করেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব এখন তোমাদের হস্ত সবল হউক, ও তোমরা বিক্রমশালী হও, কেননা তোমাদের প্রভু শৌল মরিয়াছেন, আর যিহূদার কুল আপনাদের উপরে আমাকে রাজপদে অভিষেক করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব এখন তোমাদের হস্ত সবল হউক, ও তোমরা বিক্রমশালী হও, কেননা তোমাদের প্রভু শৌল মরিয়াছেন, আর যিহূদার কুল আপনাদের উপরে আমাকে রাজপদে অভিষেক করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই এখন আপনারা শক্ত হন ও বুকে সাহস রাখুন। আপনাদের মনিব শৌল মারা গেছেন এবং যিহূদা-গোষ্ঠীর লোকেরা আমাকে তাদের উপর রাজা হিসাবে অভিষেক করেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই এখন আপনারা শক্ত হন ও বুকে সাহস রাখুন। আপনাদের মালিক তালুত মারা গেছেন এবং এহুদা-গোষ্ঠীর লোকেরা আমাকে তাদের উপর বাদশাহ্ হিসাবে অভিষেক করেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শক্তিমান হও, সাহস কর। তোমাদের রাজা শৌলের মৃত্যু হয়েছে এবং যিহদীয়ার লোকেরা আমাকে তাদের রাজারূপে অভিষিক্ত করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন তোমরা শক্তিশালী ও সাহসী হও| তোমাদের মনিব শৌল নিহত হয়েছেন| কিন্তু যিহূদার পরিবারগোষ্ঠী আমাকে তাদের রাজারূপে অভিষিক্ত করেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব এখন তোমাদের হাত সবল হোক ও তোমরা সাহসী হও, কারণ তোমাদের প্রভু শৌল মারা গেছেন, আর যিহূদার বংশ তাদের উপরে আমাকে রাজপদে অভিষেক করেছে৷”