2 Samuel 2:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইতোমধ্যে নেরের পুত্র অব্‌নের তালুতের সেনাপতি, তালুতের পুত্র ঈশ্‌বোশৎকে ওপারে মহনয়িমে নিয়ে গেলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইতিমধ্যে, শৌলের সৈন্যদলের সেনাপতি, নেরের ছেলে অবনের শৌলের ছেলে ঈশ্‌বোশতকে মহনয়িমে এনে তুলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইতিমধ্যে নেরের পুত্র অব্‌নের শৌলের সেনাপতি, শৌলের পুত্র ঈশ্‌বোশৎকে ওপারে মহনয়িমে লইয়া গেলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইতিমধ্যে নেরের পুত্র অব্‌নের শৌলের সেনাপতি, শৌলের পুত্র ঈশ্‌বোশৎকে ওপারে মহনয়িমে লইয়া গেলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সময়ের মধ্যে শৌলের সৈন্যদলের সেনাপতি নেরের ছেলে অব্‌নের শৌলের ছেলে ঈশ্‌বোশত্‌কে যর্দন নদীর ওপারে মহনয়িমে নিয়ে গিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সময়ের মধ্যে তালুতের সৈন্যদলের সেনাপতি নেরের ছেলে অবনের তালুতের ছেলে ঈশ্‌বোশত্‌কে জর্ডান নদীর ওপারে মহনয়িমে নিয়ে গিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওদিকে শৌলের সেনাপতি নেবের পুত্র অবনের শৌলের পুত্র ইসবোশেথকে নিয়ে জর্ডনের ওপারে মহনায়িমে পালিয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নেরের পুত্র অব্নের শৌলের সৈন্যবাহিনীর সেনাপতি ছিলেন| অব্নের শৌলের পুত্র ঈশ্ বোশত্‌কে মহনয়িমে নিয়ে গেলেন এবং
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইতিমধ্যে নেরের ছেলে অবনের শৌলের সেনাপতি, শৌলের ছেলে ঈশ বোশৎকে ওপারে মহনয়িমে নিয়ে গেলেন;