2 Samuel 20:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ সময়ে সেই স্থানে বিন্-ইয়ামীনীয় বিখ্রির পুত্র শেবঃ নামে এক জন পাষণ্ড ছিল; সে তুরী বাজিয়ে বললো, দাউদে আমাদের কোন অংশ নেই, ইয়াসির পুত্রে আমাদের অধিকার নেই; হে ইসরাইল, তোমরা প্রত্যেকে নিজ নিজ তাঁবুতে যাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিখ্রির ছেলে বিন্যামীনীয় শেব নামক এক উত্তেজনা সৃষ্টিকারী লোক সেখানে উপস্থিত ছিল। সে শিঙা বাজিয়ে চিৎকার করে বলল, “দাউদে আমাদের কোনও ভাগ নেই, যিশয়ের ছেলেতে কোনও অংশ নেই! হে ইস্রায়েল, প্রত্যেকে যে যার তাঁবুতে ফিরে যাও!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সময়ে সেই স্থানে বিন্যামীনীয় বিখ্রির পুত্র শেবঃ নামে এক জন পাষণ্ড ছিল; সে তূরী বাজাইয়া কহিল, দায়ূদে আমাদের কোন অংশ নাই, যিশয়ের পুত্রে আমাদের অধিকার নাই; হে ইস্রায়েল, তোমরা প্রত্যেকে আপন আপন তাম্বুতে যাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সময়ে সেই স্থানে বিন্যামীনীয় বিখ্রির পুত্র শেবঃ নামে একজন পাষণ্ড ছিল; সে তূরী বাজাইয়া কহিল, দায়ূদে আমাদের কোন অংশ নাই, যিশয়ের পুত্রে আমাদের অধিকার নাই; হে ইস্রায়েল, তোমরা প্রত্যেকে আপন আপন তাম্বুতে যাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিন্যামীন-গোষ্ঠীর বিখ্রির ছেলে শেবঃ নামে একজন দুষ্ট লোক তখন সেখানে ছিল। সে শিংগা বাজিয়ে বলল, “দায়ূদের উপর আমাদের কোন দাবি নেই, যিশয়ের ছেলের উপর কোন অধিকার নেই। হে ইস্রায়েল, তোমরা যে যার বাড়ীতে ফিরে যাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিন্যামীন-গোষ্ঠীর বিখ্রির ছেলে শেবঃ নামে একজন দুষ্ট লোক তখন সেখানে ছিল। সে শিংগা বাজিয়ে বলল, “দাউদের উপর আমাদের কোন দাবি নেই, ইয়াসির ছেলের উপর কোন অধিকার নেই। হে ইসরাইল, তোমরা যে যার বাড়ীতে ফিরে যাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে বিন্যামীন গোষ্ঠীর শেবা নামে একটা দুষ্ট লোক ছিল। তার বাবার নাম ছিল বিখ্রি। শেবা তুরী বাজিয়ে ঘোষণা করল, দাউদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই, যেশির ছেলের উপর আমাদের কোন দাবীও নেই। হে ইসরায়েল, তোমরা প্রত্যেকে ফিরে যাও নিজের ঘরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই খানে বিখ্রিয়ের পুত্র শেবঃ নামে একটি লোক ছিল| শেবঃ বিন্যামীনের পরিবারগোষ্ঠীর এক অকাল কুষ্মাণ্ড| শুধু অন্যদের জন্য সমস্যা সৃষ্টি করত| শেবঃ সকলকে একসঙ্গে জড়ো করার জন্য শিঙা বাজাল এবং বলল, “দায়ুদের ওপর আমাদের কোন অধিকার নেই| যিশয়ের পুত্রের ওপরেও আমাদের কোন অধিকার নেই| হে ইস্রায়েলবাসী, চল আমরা নিজেদের তাঁবুতে ফিরে যাই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ দিনের সেখানে বিন্যামীনীয় বিখ্রির ছেলে শেবঃ নামে একজন নিষ্ঠুর লোক ছিল; সে তূরী বাজিয়ে বলল, “দায়ূদের উপর আমাদের কোন ভাগ নেই, যিশয়ের ছেলের উপরে আমাদের কোন অধিকার নেই; হে ইস্রায়েল তোমরা সবাই নিজেদের তাঁবুতে যাও৷”