2 Samuel 20:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যোয়াবের হস্তস্থিত তলোয়ারের প্রতি অমাসার লক্ষ্য না থাকাতে তিনি তা দিয়ে তাঁর উদরে আঘাত করলেন, তাঁর উদরস্থ নাড়িভুঁড়ি বের হয়ে ভূমিতে পড়লো; যোয়াব দ্বিতীয় বার তাঁকে আঘাত করলেন না, তিনি ইন্তেকাল করলেন। পরে যোয়াব ও তাঁর ভাই অবীশয় বিখ্রির পুত্র শেবের পিছনে পিছনে ধাবমান হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অমাসা যোয়াবের হাতে থাকা ছোরার কথা খেয়াল করেননি, আর যোয়াব সেটি অমাসার পেটে ঢুকিয়ে দিলেন, ও তাঁর পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে মাটিতে পড়ে গেল। দ্বিতীয়বার আর যন্ত্রণা করতে হয়নি, অমাসা মারা গেলেন। পরে যোয়াব ও তাঁর ভাই অবীশয় বিখ্রির ছেলে শেবের পশ্চাদ্ধাবন করে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যোয়াবের হস্তস্থিত খড়্‌গের প্রতি অমাসার লক্ষ্য না থাকাতে তিনি তদ্দ্বারা তাঁহার উদরে আঘাত করিলেন, তাঁহার ভুঁড়ি বাহির হইয়া ভূমিতে পড়িল; যোয়াব দ্বিতীয় বার তাঁহাকে আঘাত করিলেন না, তিনি মরিয়া গেলেন। পরে যোয়াব ও তাঁহার ভ্রাতা অবীশয় বিখ্রির পুত্র শেবের পশ্চাতে পশ্চাতে ধাবমান হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যোয়াবের হস্তস্থিত খড়্‌গের প্রতি অমাসার লক্ষ্য না থাকাতে তিনি তদ্দ্বারা তাঁহার উদরে আঘাত করিলেন, তাঁহার ভুঁড়ি বাহির হইয়া ভূমিতে পড়িল; যোয়াব দ্বিতীয় বার তাঁহাকে আঘাত করিলেন না, তিনি মরিয়া গেলেন। পরে যোয়াব ও তাঁহার ভ্রাতা অবীশয় বিখ্রির পুত্র শেবের পশ্চাতে পশ্চাতে ধাবমান হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোয়াবের হাতে যে সেই ছোরাটা ছিল সেই দিকে অমাসা খেয়াল করে নি। যোয়াব সেই ছোরা তাঁর পেটে ঢুকিয়ে দিলেন। তাতে তাঁর নাড়িভুঁড়ি বের হয়ে মাটিতে পড়ল। অমাসাকে আর আঘাত করবার দরকার হল না। তিনি মারা গেলেন। এর পর যোয়াব ও তাঁর ভাই অবীশয় বিখ্রির ছেলে শেবের পিছনে তাড়া করে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোয়াবের হাতে যে সেই ছোরাটা ছিল সেই দিকে অমাসা খেয়াল করে নি। যোয়াব সেই ছোরা তাঁর পেটে ঢুকিয়ে দিলেন। তাতে তাঁর নাড়িভুঁড়ি বের হয়ে মাটিতে পড়ল। অমাসাকে আর আঘাত করবার দরকার হল না। তিনি মারা গেলেন। এর পর যোয়াব ও তাঁর ভাই অবীশয় বিখ্রির ছেলে শেবের পিছনে তাড়া করে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওদিকে যোয়াবের আর এক হাতের তরোয়াল অমাসা লক্ষ্য করেন নি,সেই ফাঁকে যোয়াব তরোয়ালটা তাঁর পেটে চালিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তাঁর নাড়িভুঁড়ি বেরিয়ে মাটিতে পড়ে গেল। দ্বিতীয়বার তাঁকে আর মারতে হল না, তিনি মারা গেলেন। এবার যোয়াব আর তাঁর ভাই অবিশয় ছুটলেন শেবাকে ধরতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়াবের বাঁ হাতে যে তরবারি রয়েছে সে দিকে অমাসা কোন নজরই দেয় নি| কিন্তু যোয়াব অমাসার পেটে তরবারি বসিয়ে দিল| অমাসার নাড়িভুঁড়ি বেরিয়ে মাটিতে পড়ে গেল| যোয়াবকে দ্বিতীয়বার আর তরবারি চালাতে হল না–ইতিমধ্যেই সে মারা গেছে| তারপর যোয়াব এবং তার ভাই অবীশয় আবার বিখ্রিয়ের পুত্র শেবঃকে তাড়া করতে থাকল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যোয়াবের হাতের তলোয়ারের দিকে অমাসার লক্ষ্য না থাকাতে তিনি সেটা দিয়ে তার পেটে আঘাত করলেন, তাঁর ভূঁড়ি বেরিয়ে গিয়ে মাটিতে পড়ল; যোয়াব দ্বিতীয় বার তাঁকে আঘাত করলেন না, তিনি মারা গেলেন৷ পরে যোয়াব ও তাঁর ভাই অবীশয় বিখ্রির ছেলে শেবের পিছন পিছন তাড়া করলেন৷