2 Samuel 20:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইতোমধ্যে শেবের কাছে যোয়াবের এক জন যুবক দাঁড়িয়ে বলতে লাগল, যে যোয়াবকে ভালবাসে ও দাউদের পক্ষের, সে যোয়াবের পিছনে পিছনে আসুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোয়াবের লোকজনের মধ্যে একজন অমাসার পাশে দাঁড়িয়ে বলল, “যে কেউ যোয়াবকে পছন্দ করে, ও দাউদের পক্ষে আছে, সে যোয়াবের অনুগামী হোক!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইতিমধ্যে শেবের নিকটে যোয়াবের এক জন যুবক দাঁড়াইয়া কহিতে লাগিল, যে যোয়াবকে ভালবাসে ও দায়ূদের পক্ষীয়, সে যোয়াবের পশ্চাদ্বর্ত্তী হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইতিমধ্যে শেবের নিকটে যোয়াবের একজন যুবক দাঁড়াইয়া কহিতে লাগিল, যে যোয়াবকে ভালবাসে ও দায়ূদের পক্ষীয়, সে যোয়াবের পশ্চাদ্বর্তী হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোয়াবের একজন লোক অমাসার মৃতদেহের কাছে দাঁড়িয়ে বলল, “যে যোয়াবকে ভালবাসে এবং যে দায়ূদের পক্ষের লোক সে যেন যোয়াবের পিছনে পিছনে যায়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোয়াবের একজন লোক অমাসার লাশের কাছে দাঁড়িয়ে বলল, “যে যোয়াবকে ভালবাসে এবং যে দাউদের পক্ষের লোক সে যেন যোয়াবের পিছনে পিছনে যায়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোয়াবের সৈন্যদের একজন অমাসার মৃতদেহের কাছে দাঁড়িয়ে সবাইকে ডেকে বলতে লাগল, যারা যোয়াব ও দাউদের পক্ষে আছ, প্রত্যেকে যোয়াবকে অনুসরণ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়াবের এক তরুণ সৈন্য অমাসার দেহের পাশে দাঁড়িয়েছিল| সে বলল, “তোমরা সকলে যারা দায়ুদ এবং যোয়াবকে সমর্থন কর তারা সবাই এস, আমরা যোয়াবকে অনুসরণ করি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইতিমধ্যে শেবের কাছে যোয়াবের একজন যুবক দাঁড়িয়ে বলতে লাগল, “যে যোয়াবকে ভালবাসে ও দায়ূদের পক্ষে, সে যোয়াবকে অনুসরণ করুক৷”