2 Samuel 20:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখনও অমাসা রাজপথের মধ্যে তাঁর রক্তে গড়াগড়ি দিচ্ছিলেন; অতএব সমস্ত লোক দাঁড়িয়ে রইলো দেখে ঐ ব্যক্তি অমাসাকে রাজপথ থেকে ক্ষেতে সরিয়ে দিয়ে তাঁর উপরে একখণ্ড কাপড় ফেলে দিল; কেননা সে দেখলো, যে কেউ তাঁর কাছ দিয়ে যায় সে দাঁড়িয়ে থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পথের মাঝখানে অমাসার দেহটি রক্তাক্ত অবস্থায় মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, ও সেই লোকটি দেখেছিল, যেসব সৈন্যসামন্ত সেখানে এসে দাঁড়িয়ে যাচ্ছিল। সে যখন বুঝেছিল যে প্রত্যেকেই অমাসার দেহটির কাছে এসে দাঁড়িয়ে যাচ্ছে, তখন সে তাঁর দেহটি পথের মাঝখান থেকে টেনে ক্ষেতে নিয়ে গেল ও সেটির উপর একটি কাপড় বিছিয়ে দিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখনও অমাসা রাজপথের মধ্যে আপন রক্তে গড়াগড়ি দিতেছিলেন; অতএব সমস্ত লোক দাঁড়াইয়া রহিল দেখিয়া ঐ ব্যক্তি অমাসাকে রাজপথ হইতে ক্ষেত্রে সরাইয়া দিয়া তাঁহার উপরে একখান বস্ত্র ফেলিয়া দিল; কেননা সে দেখিল, যে কেহ তাঁহার নিকট দিয়া যায়, সে দাঁড়াইয়া থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখনও অমাসা রাজপথের মধ্যে আপন রক্তে গড়াগড়ি দিতেছিলেন; অতএব সমস্ত লোক দাঁড়াইয়া রহিল দেখিয়া ঐ ব্যক্তি অমাসাকে রাজপথ হইতে ক্ষেত্রে সরাইয়া দিয়া তাঁহার উপরে একখানি বস্ত্র ফেলিয়া দিল; কেননা সে দেখিল, যে কেহ তাঁহার নিকট দিয়া যায়, সে দাঁড়াইয়া থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অমাসার দেহটা তখন রাস্তার মাঝখানে রক্তের মধ্যে পড়ে ছিল। যোয়াবের সেই লোকটি দেখল যে, সৈন্যেরা সবাই অমাসার কাছে এসে থেমে যাচ্ছে, তাই সে অমাসাকে রাস্তা থেকে টেনে একটা মাঠে নামিয়ে নিয়ে গেল এবং একখানা কাপড় দিয়ে তাকে ঢেকে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অমাসার লাশটা তখন রাস্তার মাঝখানে রক্তের মধ্যে পড়ে ছিল। যোয়াবের সেই লোকটি দেখল যে, সৈন্যেরা সবাই অমাসার কাছে এসে থেমে যাচ্ছে, তাই সে অমাসাকে রাস্তা থেকে টেনে একটা মাঠে নামিয়ে নিয়ে গেল এবং একখানা কাপড় দিয়ে তাকে ঢেকে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অমাসার রক্তমাখা মৃতদেহ পড়ে রইল রাজপথের উপরে। সেই সৈনিক দেখল, যে ঐ পথ দিয়ে আসছে, সে-ই সেখানে দাঁড়িয়ে পড়ছে। সে তখন অমাসার মৃতদেহটা তুলে মাঠে ফেলে দিল আর তার উপর একটা কাপড় ঢাকা দিয়ে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অমাসা রক্তাক্ত হয়ে রাস্তার মাঝখানে পড়েছিল| তরুণ সৈন্যটি লক্ষ্য করছিল যে সমস্ত লোকই দেখার জন্য থেমে যাচ্ছে| তখন সে দেহটিকে রাস্তার ধারে মাঠের দিকে গড়িয়ে দিল এবং একটা কাপড় দিয়ে দেহটি ঢেকে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখনও অমাসা রাজপথের মধ্যে নিজের রক্তে গড়াগড়ি দিচ্ছিলেন; অতএব সমস্ত লোক দাঁড়িয়ে আছে দেখে ঐ ব্যক্তি অমাসাকে রাজপথ থেকে ক্ষেতে সরিয়ে দিয়ে তাঁর উপরে একটি কাপড় ফেলে দিল; কারণ সে দেখল, যে কেউ তাঁর কাছ দিয়ে যায়, সে দাঁড়িয়ে থাকে৷