2 Samuel 20:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন অমাসাকে রাজপথ থেকে সরানো হলে সমস্ত লোক বিখ্রির পুত্র শেবের পিছনে পিছনে তাড়া করার জন্য যোয়াবের অনুগামী হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অমাসার দেহটি পথ থেকে সরিয়ে ফেলার পর প্রত্যেকেই বিখ্রির ছেলে শেবের পশ্চাদ্ধাবন করার জন্য যোয়াবের সাথে চলে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অমাসা রাজপথ হইতে সরান হইলে সমস্ত লোক বিখ্রির পুত্র শেবের পশ্চাতে পশ্চাতে তাড়া করিবার জন্য যোয়াবের অনুগামী হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অমাসাকে রাজপথ হইতে সরান হইলে সমস্ত লোক বিখ্রির পুত্র শেবের পশ্চাতে পশ্চাতে তাড়া করিবার জন্য যোয়াবের অনুগামী হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অমাসাকে রাস্তা থেকে সরিয়ে নিলে পর সব লোকেরা যোয়াবের পিছনে পিছনে বিখ্রির ছেলে শেবঃকে তাড়া করতে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অমাসাকে রাস্তা থেকে সরিয়ে নিলে পর সব লোকেরা যোয়াবের পিছনে পিছনে বিখ্রির ছেলে শেবঃকে তাড়া করতে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পথের উপর থেকে তাকে সরিয়ে দিতেই লোকেরা শেবাকে ধরবার জন্য যোয়াবের অনুসরণ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অমাসার দেহ রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর, লোকরা যোয়াবকে অনুসরণ করে, বিখ্রিয়ের পুত্র শেবঃর পিছনে তাড়া করতে চলে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অমাসাকে রাজপথ থেকে সরান হলে সমস্ত লোক বিখ্রির ছেলে শেবের পিছন পিছন তাড়া করার জন্য যোয়াবের অনুগামী হল৷