2 Samuel 20:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি ইসরাইলের যাবতীয় বংশের মধ্য দিয়ে আবেল ও বৈৎমাখায় এবং বেরীয়দের সমস্ত অঞ্চল পর্যন্ত গমন করলেন, তাতে লোকেরা একত্র হয়ে শেবের পিছনে পিছনে চললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শেব ইস্রায়েলের সব গোষ্ঠীভুক্ত এলাকার মধ্যে দিয়ে ও বিখ্রিয়দের গোটা অঞ্চল দিয়ে গিয়ে আবেল-বৈৎমাখায় পৌঁছেছিল, ও বিখ্রিয়রা একত্রিত হয়ে শেবের অনুগামী হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি ইস্রায়েলের যাবতীয় বংশের মধ্য দিয়া আবেল ও বৈৎমাখায় এবং বেরীয়দের সমস্ত অঞ্চল পর্য্যন্ত গমন করিলেন, তাহাতে লোকেরা একত্র হইয়া শেবের পশ্চাতে পশ্চাতে চলিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি ইস্রায়েলের যাবতীয় বংশের মধ্য দিয়া আবেল ও বৈৎমাখায়, এবং বেরীয়দের সমস্ত অঞ্চল পর্যন্ত গমন করিলেন, তাহাতে লোকেরা একত্র হইয়া শেবের পশ্চাতে পশ্চাতে চলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শেবঃ ইস্রায়েলের সমস্ত গোষ্ঠীর এলাকার মধ্য দিয়ে এবং বেরীয়দের সমস্ত এলাকা দিয়ে আবেল-বৈৎমাখা পর্যন্ত গেল। সেখানে লোকেরা জড়ো হয়ে শেবের পিছনে পিছনে শহরে ঢুকল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শেবঃ ইসরাইলের সমস্ত গোষ্ঠীর এলাকার মধ্য দিয়ে এবং বেরীয়দের সমস্ত এলাকা দিয়ে আবেল-বৈৎমাখা পর্যন্ত গেল। সেখানে লোকেরা জমায়েত হয়ে শেবের পিছনে পিছনে শহরে ঢুকল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শেবা ইসরায়েলীদের সমস্ত গোষ্ঠীর এলাকার মধ্যে দিয়ে আবেল বেথমাকাহ্ শহরে গিয়ে পৌঁছাল এবং বিখ্রি গোষ্ঠীর সকলে একত্র হয়ে তার সঙ্গে শহরের দিকে চলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিখ্রিয়ের পুত্র শেবঃ আবেল ও বৈৎমাখায় যাবার সময় ইস্রায়েলের সব পরিবারগোষ্ঠীর মধ্যে দিয়েই গেল| সব বেরীয় এক সঙ্গে জড় হয়ে শেবঃকে অনুসরণ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি ইস্রায়েলের সব বংশের মধ্যে দিয়ে আবেল ও বৈৎমাখায় এবং বেরীয়দের সমস্ত অঞ্চল পর্যন্ত গেলেন, তাতে লোকেরা জড়ো হয়ে শেবের পিছন পিছন চলল৷