2 Samuel 20:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যোয়াব তার কাছে গেলে সে স্ত্রীলোকটি জিজ্ঞাসা করলো, আপনি কি যোয়াব? তিনি উত্তর করলেন, আমি যোয়াব। সেই স্ত্রীলোকটি বললো, আপনার বাঁদীর কথা শুনুন; জবাবে তিনি বললেন, শুনছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি মহিলাটির দিকে এগিয়ে গেলেন, ও সে জিজ্ঞাসা করল, “আপনিই কি যোয়াব?” “হ্যাঁ, আমিই,” তিনি উত্তর দিলেন। মহিলাটি বলল, “আপনার দাসীর যা বলার আছে, তা একটু শুনুন।” “আমি শুনছি,” তিনি বললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোয়াব তাহার নিকটে গেলে সে স্ত্রীলোকটী জিজ্ঞাসা করিল, আপনি কি যোয়াব? তিনি উত্তর করিলেন, আমি যোয়াব। সে স্ত্রীলোকটী কহিল, আপনার দাসীর কথা শুনুন; তিনি উত্তর করিলেন, শুনিতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোয়াব তাহার নিকটে গেলে সেই স্ত্রীলোকটি জিজ্ঞাসা করিল, আপনি কি যোয়াব? তিনি উত্তর করিলেন, আমি যোয়াব। সেই স্ত্রীলোকটি কহিল, আপনার দাসীর কথা শুনুন; তিনি উত্তর করিলেন, শুনিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোয়াব তার দিকে এগিয়ে গেলে পর সে জিজ্ঞাসা করল, “আপনি কি যোয়াব?” তিনি বললেন, “হ্যাঁ, আমি যোয়াব।” স্ত্রীলোকটি বলল, “আপনার দাসীর কথা শুনুন।” তিনি বললেন, “শুনছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোয়াব তার দিকে এগিয়ে গেলে পর সে জিজ্ঞাসা করল, “আপনি কি যোয়াব?” তিনি বললেন, “হ্যাঁ, আমি যোয়াব।” স্ত্রীলোকটি বলল, “আপনার বাঁদীর কথা শুনুন।” তিনি বললেন, “শুনছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোয়াব সেখানে গেলে সে তাকে জিজ্ঞাসা করল, আপনি যোয়াব? তিনি বললেন, হ্যাঁ। মহিলাটি তাঁকে বল দয়া করে আমার কথা শুনুন। যোয়াব বললেন, বলুন, আমি শুনছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়াব সেই স্ত্রীলোকটির সঙ্গে কথা বলতে গেল| স্ত্রীলোকটি তাকে জিজ্ঞাসা করল, “তুমিই কি যোয়াব?” যোয়াব বলল, “হ্যাঁ, আমিই যোয়াব|” স্ত্রীলোকটি বলল, “আমার কথা শোন|” যোয়াব বলল, “আমি শুনছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোয়াব তার কাছে গেলে সে মহিলাটি জিজ্ঞাসা করল, “আপনি কি যোয়াব?” তিনি উত্তর করলেন, “আমি যোয়াব৷” সে মহিলাটি বলল, “আপনার দাসীর কথা শুনুন;” তিনি উত্তর দিলেন, “শুনছি৷”