2 Samuel 20:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে স্ত্রীলোকটি বললো, সেকালে লোকে বলতো, তারা আবেলে মন্ত্রণা জানতে চাইবেই চাইবে, এভাবে তারা কাজ সমাপন করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে বলে যাচ্ছিল, “বহুকাল আগে লোকে বলত, ‘আবেলে গিয়ে উত্তরটি জেনে এসো,’ এবং সেভাবেই মামলার নিষ্পত্তি হত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে স্ত্রীলোকটী এই কথা কহিল, সেকালে লোকে বলিত, তাহারা আবেলে মন্ত্রণা জানিতে চাহিবেই চাহিবে, এইরূপে তাহারা কার্য্য সমাপন করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে স্ত্রীলাকটি এই কথা কহিল, সেইকালে লোকে বলিত, তাহারা আবেলে মন্ত্রণা জানিতে চাহিবেই চাহিবে, এইরূপে তাহারা কার্য সমাপন করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্ত্রীলোকটি বলল, “আগেকার দিনে লোকে বলত, ‘আবেলে গিয়ে তোমার প্রশ্নের উত্তর জেনে নাও।’ আর এইভাবে তারা সব ব্যাপারের মীমাংসা করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্ত্রীলোকটি বলল, “আগেকার দিনে লোকে বলত, ‘আবেলে গিয়ে তোমার প্রশ্নের জবাব জেনে নাও।’ আর এইভাবে তারা সব ব্যাপারের মীমাংসা করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহিলাটি বলল, বহুকাল আগে কথাটি প্রচলিত ছিল, ‘আবেল শহরে গিয়ে পরামর্শ নিয়ে এস’- এই কথা অনুযায়ী লোকে প্রয়োজনে তাই-ই করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই স্ত্রীলোকটি বলল, “অতীতে লোকরা বলত ‘সাহায্যের জন্য আবেল যাও, তোমার যা দরকার তা পাবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মহিলাটি এই কথা বলল, “আগেকার দিনের লোকে বলত, তারা আবেলে পরিকল্পনা জানতে চাইবেই চাইবে, এই ভাবে তারা কাজ শেষ করত৷