2 Samuel 20:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি ইসরাইলের শান্তিপ্রিয় ও বিশ্বস্ত লোকদের এক জন, কিন্তু আপনি ইসরাইলের মাতৃস্থানীয় একটি নগর বিনষ্ট করতে চেষ্টা করছেন; আপনি কেন মাবুদের অধিকার গ্রাস করবেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলে আমরাই শান্তিপূর্ণ ও বিশ্বস্ত গোষ্ঠী। আপনি এমন এক নগরকে ধ্বংস করতে চাইছেন, যা ইস্রায়েলে এক মাতৃস্থানীয় নগর। আপনি কেন সদাপ্রভুর উত্তরাধিকার গ্রাস করতে চাইছেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ইস্রায়েলের শান্তিপ্রিয় ও বিশ্বস্ত লোকদের এক জন, কিন্তু আপনি ইস্রায়েলের মাতৃস্থানীয় একটী নগর বিনষ্ট করিতে চেষ্টা করিতেছেন; আপনি কেন সদাপ্রভুর অধিকার গ্রাস করিবেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ইস্রায়েলের শান্তিপ্রিয় ও বিশ্বস্ত লোকদের একজন, কিন্তু আপনি ইস্রায়েলের মাতৃস্থানীয় একটি নগর বিনষ্ট করিতে চেষ্টা করিতেছেন; আপনি কেন সদাপ্রভুর অধিকার গ্রাস করিবেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা ইস্রায়েলের মধ্যে শান্তিপ্রিয় ও বিশ্বস্ত। আপনি ইস্রায়েলের মধ্যে মায়ের মত এই শহরটাকে ধ্বংস করে দিতে চাইছেন। সদাপ্রভুর সম্পত্তি এই ইস্রায়েলীয়দের কেন আপনি গিলে ফেলবার চেষ্টা করছেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা ইসরাইলের মধ্যে শান্তিপ্রিয় ও বিশ্বস্ত। আপনি ইসরাইলের মধ্যে মায়ের মত এই শহরটাকে ধ্বংস করে দিতে চাইছেন। মাবুদের সম্পত্তি এই বনি-ইসরাইলদের কেন আপনি গিলে ফেলবার চেষ্টা করছেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা ইসরায়েলীদের মধ্যে শান্তিপ্রিয় ও একান্ত অনুগত। আমাদের মায়ের মত এই শহরটিকে কেন আপনি ধ্বংস করতে চাইছেন? প্রভু পরমেশ্বরের সম্পত্তি কি আপনি ধ্বংস করতে চান?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি এই শহরের বহু শান্তিপ্রিয় ও নিষ্ঠাবান লোকদের একজন| তুমি ইস্রায়েলের এক গুরুত্বপূর্ণ শহর ধ্বংস করতে চেষ্টা করছ| কেন তুমি প্রভুর সম্পত্তি নষ্ট করতে চাইছ?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি ইস্রায়েলের শান্তিপ্রিয় ও বিশ্বাসী লোকদের একজন, কিন্তু আপনি ইস্রায়েলে মায়ের মত একটি নগর বিনাশ করতে চেষ্টা করছেন; আপনি কেন সদাপ্রভুর অধিকার গ্রাস করবেন?”