2 Samuel 20:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ব্যাপার এরকম নয়। কিন্তু বিখ্রির পুত্র শেবঃ নামে পর্বতময় আফরাহীম প্রদেশের এক জন লোক বাদশাহ্‌র বিরুদ্ধে, দাউদের বিরুদ্ধে হাত তুলেছে; তোমরা কেবল তাকে আমার হাতে তুলে দাও, তাতে আমি এই নগর থেকে প্রস্থান করবো। তখন সে স্ত্রী যোয়াবকে বললো, দেখুন, প্রাচীরের উপর দিয়ে তার মুণ্ড আপনার কাছে নিক্ষেপ করা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যাপারটি এরকম নয়। ইফ্রয়িমের পার্বত্য এলাকা থেকে একজন লোক, বিখ্রির ছেলে শেব—মহারাজের বিরুদ্ধে, দাউদের বিরুদ্ধে হাত উঠিয়েছে। এই একটি লোককে আমার হাতে তুলে দাও, আর আমি নগর ছেড়ে চলে যাব।” মহিলাটি যোয়াবকে বলল, “প্রাচীরের উপর থেকেই তার মুণ্ডুটি আপনার কাছে ছুঁড়ে ফেলে দেওয়া হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ব্যাপার এরূপ নয়। কিন্তু বিখ্রির পুত্র শেবঃ নামে পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশের এক জন লোক রাজার বিরুদ্ধে, দায়ূদের বিরুদ্ধে হস্ত তুলিয়াছে; তোমরা কেবল তাহাকে সমর্পণ কর, তাহাতে আমি এই নগর হইতে প্রস্থান করিব। তখন সে স্ত্রী যোয়াবকে কহিল, দেখুন, প্রাচীরের উপর দিয়া তাহার মুণ্ড আপনার নিকটে নিক্ষেপ করা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ব্যাপার এইরূপ নয়। কিন্তু বিখ্রির পুত্র শেবঃ নামে পর্বতময় ইফ্রয়িম প্রদেশের একজন লোক রাজার বিরুদ্ধে, দায়ূদের বিরুদ্ধে হস্ত তুলিয়াছে; তোমরা কেবল তাহাকে সমর্পণ কর, তাহাতে আমি এই নগর হইতে প্রস্থান করিব। তখন সেই স্ত্রীলোকটি যোয়াবকে কহিল, দেখুন, প্রাচীরের উপর দিয়া তাহার মুণ্ডু আপনার নিকটে নিক্ষেপ করা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ব্যাপারটা ঐরকম নয়। ইফ্রয়িমের পাহাড়ী এলাকার বিখ্রির ছেলে শেবঃ নামে একজন লোক রাজা দায়ূদের বিরুদ্ধে হাত তুলেছে। সেই লোকটাকে কেবল আমার হাতে তুলে দাও, তাহলে আমি এই শহর থেকে চলে যাব।” স্ত্রীলোকটি যোয়াবকে বলল, “দেয়ালের উপর দিয়ে তার মাথাটা আপনার কাছে ছুঁড়ে দেওয়া হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাপারটা ঐরকম নয়। আফরাহীমের পাহাড়ী এলাকার বিখ্রির ছেলে শেবঃ নামে একজন লোক বাদশাহ্‌ দাউদের বিরুদ্ধে হাত তুলেছে। সেই লোকটাকে কেবল আমার হাতে তুলে দাও, তাহলে আমি এই শহর থেকে চলে যাব।” স্ত্রীলোকটি যোয়াবকে বলল, “দেয়ালের উপর দিয়ে তার মাথাটা আপনার কাছে ছুঁড়ে দেওয়া হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের পরিকল্পনা তা নয়। ইফ্রয়িমের পাহাড়ী এলাকার বিখ্রির পুত্র শেবা এই শহরের মধ্যে ঢুকেছে। সে রাজা দাউদের বিরুদ্দে বিদ্রোহ শুরু করেছে। শুধু তাকেই আমার হাতে তুলে দিন, তাহলে আমি শহর থেকে চলে যাব। মহিলাটি বলল, ঠিক আছে? লোকটির মাথা প্রাচীরের এদিক থেকে আপনার কাছে ছুঁড়ে দেওয়া হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ইফ্রয়িমের একজন লোক এই শহরে আছে, সে বিখ্রিয়ের পুত্র, নাম শেবঃ| সে রাজা দায়ুদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে| তাকে আমার কাছে এনে দাও| আমি এই শহর ছেড়ে চলে যাব|” সেই স্ত্রীলোকটি যোয়াবকে বলল, “ঠিক আছে| তার মাথা দেওয়ালের ওপারে তোমাদের ছুঁড়ে দেওয়া হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু বিখ্রির ছেলে শেবঃ নামে পর্বতময় ইফ্রয়িম প্রদেশের একজন লোক রাজার বিরুদ্ধে, দায়ূদের বিরুদ্ধে হাত তুলেছে; তোমরা শুধু তাকে সমর্পণ কর, তাতে আমি এই নগর থেকে চলে যাব৷” তখন সেই মহিলা যোয়াবকে বলল, “দেখুন, প্রাচীরের উপর দিয়ে তার মাথা আপনার কাছে ছোঁড়া হবে৷”