2 Samuel 20:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে স্ত্রী বুদ্ধিপূর্বক সব লোকের কাছে গেল। তাতে লোকেরা বিখ্রির পুত্র শেবের মাথা কেটে নিয়ে যোয়াবের কাছে বাইরে ফেলে দিল। তখন তিনি তূরী বাজালে লোকেরা নগর থেকে ছিন্নভিন্ন হয়ে নিজ নিজ তাঁবুতে ফিরে গেল এবং যোয়াব জেরুশালেমে বাদশাহ্র কাছে ফিরে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সেই মহিলাটি তার বিচারবুদ্ধিসম্পন্ন পরামর্শ নিয়ে সব লোকজনের কাছে গেল, ও তারা বিখ্রির ছেলে শেবের মুণ্ডু কেটে সেটি যোয়াবের কাছে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তিনি তখন শিঙা বাজিয়েছিলেন, ও তাঁর লোকজন সেই নগরটি ছেড়ে নিজের নিজের বাসায় ফিরে গেল। যোয়াবও জেরুশালেমে রাজার কাছে ফিরে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে স্ত্রী বুদ্ধিপূর্ব্বক সকল লোকের নিকটে গেল। তাহাতে লোকেরা বিখ্রির পুত্র শেবের মস্তক ছেদন করিয়া যোয়াবের নিকটে বাহিরে ফেলিয়া দিল। তখন তিনি তূরী বাজাইলে লোকেরা নগর হইতে ছিন্নভিন্ন হইয়া আপন আপন তাম্বুতে গেল, এবং যোয়াব যিরূশালেমে রাজার নিকটে ফিরিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই স্ত্রীলোকটি বুদ্ধিপূর্বক সকল লোকের নিকটে গেল। তাহাতে লোকেরা বিখ্রির পুত্র শেবের মস্তক ছেদন করিয়া যোয়াবের নিকটে বাহিরে ফেলিয়া দিল। তখন তিনি তূরী বাজাইলে লোকেরা নগর হইতে ছিন্নভিন্ন হইয়া আপন আপন তাম্বুতে গেল, এবং যোয়াব যিরূশালেমে রাজার নিকটে ফিরিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সেই স্ত্রীলোকটি সমস্ত লোকের কাছে গিয়ে জ্ঞানপূর্ণ উপদেশ দিল। লোকেরা বিখ্রির ছেলে শেবের মাথাটা কেটে নিয়ে যোয়াবের কাছে ছুঁড়ে ফেলে দিল। যোয়াব তখন শিংগা বাজিয়ে দিলেন আর তাঁর লোকেরা শহরের কাছ থেকে চলে গিয়ে প্রত্যেকে যে যার বাড়ীতে চলে গেল। যোয়াব যিরূশালেমে রাজার কাছে ফিরে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সেই স্ত্রীলোকটি সমস্ত লোকের কাছে গিয়ে জ্ঞানপূর্ণ উপদেশ দিল। লোকেরা বিখ্রির ছেলে শেবের মাথাটা কেটে নিয়ে যোয়াবের কাছে ছুঁড়ে ফেলে দিল। যোয়াব তখন শিংগা বাজিয়ে দিলেন আর তাঁর লোকেরা শহরের কাছ থেকে চলে গিয়ে প্রত্যেকে যে যার বাড়ীতে চলে গেল। যোয়াব জেরুজালেমে বাদশাহ্র কাছে ফিরে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহিলাটি তখন শহরের লোকদের কাছে গিয়ে সব কথা জানাল। তার পরামর্শ মতই শিবার মাথাটা কেটে প্রাচীরের এদিক থেকে যোয়াবের কাছে ছুঁড়ে দিল। যোয়াব তখন তুরী বাজিয়ে সকলকে শহর ছেড়ে ফিরে যাবার সঙ্কেত ঘোষণা করলেন। সকলে বাড়ি ফিরে গেল। যোয়াব ফিরে গেলেন জেরুশালেমে রাজার কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই স্ত্রীলোকটি খুব বিচক্ষণতা সহকারে শহরের সব লোকর সঙ্গে কথা বলল| লোকরা বিখ্রিয়ের পুত্র শেবঃর মাথা কেটে ফেলল| তারপর লোকজন সেই কাটা মাথা শহরের দেওয়ালের ওপাশে যোয়াবের দিকে ছুঁড়ে দিল| তখন যোয়াব শিঙা বাজালো এবং সৈন্যরা শহর ছেড়ে চলে গেল| সৈন্যরা বাড়ী ফিরে গেল এবং যোয়াব জেরুশালেমে রাজার কাছে ফিরে এল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই মহিলা বুদ্ধি করে সব লোকের কাছে গেল৷ তাতে লোকেরা বিখ্রির ছেলে শেবের মাথা কেটে যোয়াবের কাছে বাইরে ফেলে দিল৷ তখন তিনি তূরী বাজালে লোকেরা নগর থেকে ছিন্নভিন্ন হয়ে নিজের তাঁবুতে গেল এবং যোয়াব যিরূশালেমে রাজার কাছে ফিরে গেলেন৷