2 Samuel 20:3 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ জেরুশালেমে তাঁর বাড়িতে আসলেন। আর রাজপ্রাসাদ রক্ষার্থে তাঁর যে দশ জন উপপত্নীকে রেখে গিয়েছিলেন তাদের নিয়ে একটি বাড়িতে আটক করে রাখলেন; এবং প্রতিপালন করলেন, কিন্তু তাদের কাছে আর গমন করলেন না; অতএব তারা মরণ দিন পর্যন্ত বৈধব্য-অবস্থায় আটক রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ যখন জেরুশালেমে তাঁর প্রাসাদে ফিরে এলেন, তখন তিনি যাদের সেই প্রাসাদ দেখাশোনা করার জন্য ছেড়ে গেলেন, সেই দশজন উপপত্নীকে এনে এমন একটি বাসায় রেখেছিলেন, যেখানে পাহারা বসানো ছিল। তিনি তাদের সব প্রয়োজন মিটিয়েছিলেন, কিন্তু তাদের সঙ্গে কোনো যৌন সম্পর্ক রাখেননি। বিধবার মতো, আমৃত্যু তাদের বন্দিদশায় দিন কাটাতে হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ যিরূশালেমে আপন গৃহে আসিলেন। আর রাজবাটী রক্ষার্থে আপনার যে দশটী উপপত্নীকে রাখিয়া গিয়াছিলেন, তাহাদিগকে লইয়া কারাগৃহে রুদ্ধ করিয়া রাখিলেন, এবং প্রতিপালন করিলেন, কিন্তু তাহাদের কাছে আর গমন করিলেন না; অতএব তাহারা মরণ দিন পর্য্যন্ত বৈধব্য-অবস্থায় রুদ্ধ রহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ যিরূশালেমে আপন গৃহে আসিলেন। আর রাজবাটী রক্ষার্থে আপনার যে দশ জন উপপত্নীকে রাখিয়া গিয়াছিলেন, তাহাদিগকে লইয়া কারাগৃহে রুদ্ধ করিয়া রাখিলেন; এবং প্রতিপালন করিলেন, কিন্তু তাহাদের কাছে আর গমন করিলেন না; অতএব তাহারা মরণ দিন পর্যন্ত বৈধব্য-অবস্থায় রুদ্ধ রহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ যিরূশালেমে তাঁর নিজের বাড়ীতে ফিরে আসলে পর যে দশজন উপস্ত্রীকে তিনি রাজবাড়ী দেখাশোনা করবার জন্য রেখে গিয়েছিলেন তাদের তিনি একটা বাড়ীতে রাখলেন এবং বাড়ীটা পাহারা দেবার ব্যবস্থা করলেন। তিনি তাদের খাওয়া-পরা দিলেন কিন্তু আর তাদের সংগে থাকলেন না। সেখানে তারা বিধবা হিসাবে মৃত্যু পর্যন্ত আটক রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ জেরুজালেমে তাঁর নিজের বাড়ীতে ফিরে আসলে পর যে দশজন উপস্ত্রীকে তিনি রাজবাড়ী দেখাশোনা করবার জন্য রেখে গিয়েছিলেন তাদের তিনি একটা বাড়ীতে রাখলেন এবং বাড়ীটা পাহারা দেবার ব্যবস্থা করলেন। তিনি তাদের খাওয়া-পরা দিলেন কিন্তু আর তাদের সংগে থাকলেন না। সেখানে তারা বিধবা হিসাবে মৃত্যু পর্যন্ত আটক রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমে রাজপ্রাসাদে ফিরে দাউদ তাঁর যে দশজন উপপত্নীর উপর রাজপ্রাসাদ রক্ষার ভার দিয়ে গিয়েছিলেন তাদের গৃহবন্দী করে রাখলেন। এদের তিনি ভরণ পোষণের ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু আর কোনদিন তাদের স্পর্শ করেন নি। তারা সেখানে মৃত্যুর দিন পর্যন্ত বিধবার মতই জীবন যাপন করেছিল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ যিরূশালেমে নিজের ঘরে আসলেন৷ আর রাজা বাড়ি রক্ষার জন্য তাঁর যে দশটি উপপত্নীকে রেখে গিয়েছিলেন, তাদেরকে নিয়ে কারাগারে আটকে রাখলেন এবং রক্ষা করলেন, কিন্তু তাদের কাছে গেলেন না; অতএব তারা মারা যাওয়ার দিন পর্যন্ত বিধবার মত আটকে থাকলো৷