2 Samuel 20:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্‌ অমাসাকে বললেন, আমার জন্য তুমি তিন দিনের মধ্যে এহুদার লোকদের ডেকে এনে একত্র কর, আর তুমিও এই স্থানে উপস্থিত হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে রাজামশাই অমাসাকে বললেন, “যিহূদার লোকজনকে তিনদিনের মধ্যে আমার কাছে আসতে বলো, ও তুমি নিজে এখানে থাকো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা অমাসাকে কহিলেন, তুমি তিন দিনের মধ্যে যিহূদার লোকদিগকে ডাকাইয়া আমার জন্য একত্র কর, আর তুমিও এই স্থানে উপস্থিত হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা অমাসাকে কহিলেন, তুমি তিন দিনের মধ্যে যিহূদার লোকদিগকে ডাকাইয়া আমার জন্য একত্র কর, আর তুমিও এই স্থানে উপস্থিত হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর রাজা অমাসাকে বললেন, “তিন দিনের মধ্যে তুমি যিহূদার লোকদের আমার কাছে ডেকে আনবে আর তুমিও এখানে থাকবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর বাদশাহ্‌ অমাসাকে বললেন, “তিন দিনের মধ্যে তুমি এহুদার লোকদের আমার কাছে ডেকে আনবে আর তুমিও এখানে থাকবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা দাউদ অমাসাকে ডেকে বললেন, তিনদিনের মধ্যে যিহুদা গোষ্ঠীর সমস্ত লোককে আমার কাছে এনে হাজির কর এবং তুমিও উপস্থিত থেক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা অমাসাকে বললেন, “যিহূদার লোকদের বল তারা যেন তিন দিনের মধ্যে আমার সঙ্গে দেখা করে এবং তুমিও তাদের সঙ্গে থাকবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজা অমাসাকে বললেন, “তুমি তিন দিনের র মধ্যে যিহূদার লোকদেরকে ডেকে আমার জন্য জড়ো কর, আর তুমিও সেখানে উপস্থিত হও৷”