2 Samuel 20:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন অমাসা এহুদার লোকদেরকে ডেকে এনে একত্র করতে গেলেন, কিন্তু বাদশাহ্ যে সময় নির্ধারণ করে দিয়েছিলেন, সেই নির্দিষ্ট সময় থেকে তিনি বেশি বিলম্ব করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু অমাসা যখন যিহূদার লোকজনকে ডাকতে গেলেন, তখন তিনি তাঁর জন্য রাজার নির্দিষ্ট করে দেওয়া সময়ের থেকে কিছু বেশি সময় নিয়ে ফেলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অমাসা যিহূদার লোকদিগকে ডাকাইয়া একত্র করিতে গেলেন, কিন্তু রাজা যে সময় নিরূপণ করিয়া দিয়াছিলেন, সেই নির্দ্দিষ্ট সময় হইতে তিনি অধিক বিলম্ব করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অমাসা যিহূদার লোকদিগকে ডাকাইয়া একত্র করিতে গেলেন, কিন্তু রাজা যে সময় নিরূপণ করিয়া দিয়াছিলেন, সেই নির্দিষ্ট সময় হইতে তিনি অধিক বিলম্ব করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অমাসা যিহূদার লোকদের ডাকতে গেলেন বটে কিন্তু রাজা এইজন্য যে সময় ঠিক করে দিয়েছিলেন তার চেয়ে তিনি বেশী সময় নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অমাসা এহুদার লোকদের ডাকতে গেলেন বটে কিন্তু বাদশাহ্ এইজন্য যে সময় ঠিক করে দিয়েছিলেন তার চেয়ে তিনি বেশী সময় নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অমাসা চলে গেলেন যিহুদা গোষ্ঠীর লোকদের ডাকতে। কিন্তু তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরতে পারলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন অমাসা যিহূদার লোকদের একসঙ্গে জমায়েত করতে চলে গেল| কিন্তু রাজা যে সময় তাকে দিয়েছিলেন সে তার থেকেও বেশী সময় নিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অমাসা যিহূদার লোকদেরকে ডেকে জড়ো করতে গেলেন, কিন্তু রাজা যে দিনের নির্দিষ্ট করে দিয়েছিলেন, সেই নির্দ্দিষ্ট দিনের র থেকে তিনি অনেক বেশি দেরী করলেন৷