2 Samuel 20:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে যোয়াবের লোক জন, আর করেথীয় ও পলেথীয়রা এবং সমস্ত বীর তাঁর সঙ্গে বের হল; তারা বিখ্রির পুত্র শেবের পিছনে পিছনে তাড়া করার জন্য জেরুশালেম থেকে প্রস্থান করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই যোয়াবের লোকজন এবং করেথীয়রা ও পলেথীয়রা এবং সব বীর যোদ্ধা অবীশয়ের নেতৃত্বাধীন হয়ে বের হল। বিখ্রির ছেলে শেবের পশ্চাদ্ধাবন করার জন্য তারা জেরুশালেম থেকে কুচকাওয়াজ শুরু করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে যোয়াবের লোক জন, আর করেথীয় ও পলেথীয়গণ এবং সমস্ত বীর তাঁহার সহিত বাহির হইল; তাহারা বিখ্রির পুত্র শেবের পশ্চাতে পশ্চাতে তাড়া করিবার জন্য যিরূশালেম হইতে প্রস্থান করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে যোয়াবের লোকজন, আর করেথীয় ও পলেথীয়গণ, এবং সমস্ত বীর তাঁহার সহিত বাহির হইল; তাহারা বিখ্রির পুত্র শেবের পশ্চাতে পশ্চাতে তাড়া করিবার জন্য যিরূশালেম হইতে প্রস্থান করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যোয়াব ও তাঁর লোকেরা, করেথীয় ও পলেথীয়েরা এবং বাকী যোদ্ধারা অবীশয়ের অধীনে বিখ্রির ছেলে শেবঃকে তাড়া করবার জন্য যিরূশালেম থেকে বের হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন যোয়াব ও তাঁর লোকেরা, করেথীয় ও পলেথীয়রা এবং বাকী যোদ্ধারা অবীশয়ের অধীনে বিখ্রির ছেলে শেবঃকে তাড়া করবার জন্য জেরুজালেম থেকে বের হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন অবিশয়ের নেতৃত্বে যোয়াবের সৈন্যদল এবং রাজকীয় সৈন্যদল ও তার সমস্ত বীর যোদ্ধারা শেবাকে ধরবার জন্য বেরিয়ে পড়ল জেরুশালেম থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং বিখ্রিয়ের পুত্র শেবঃকে তাড়া করার জন্য যোয়াব জেরুশালেম ত্যাগ করল| যোয়াব তার নিজের লোক ছাড়াও করেথীয়, পলেথীয় ও অন্যান্য সৈন্যদের তার সঙ্গে নিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে যোয়াবের লোকজন, আর করেথীয় ও পলেথীয়রা এবং সমস্ত বীর তাঁর সঙ্গে বেরিয়ে এল; তারা বিখ্রির ছেলে শেবের পিছন পিছন তাড়া করার জন্য যিরূশালেম থেকে চলে গেল৷