2 Samuel 20:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যোয়াব অমাসাকে বললেন, হে আমার ভাই, তোমার মঙ্গল তো? পরে যোয়াব অমাসাকে চুম্বন করার জন্য ডান হাত দিয়ে তাঁর দাড়ি ধরলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোয়াব অমাসাকে বললেন, “ভাই, তুমি কেমন আছ?” পরে যোয়াব ডান হাতে অমাসার দাড়ি টেনে ধরে তাঁকে চুম্বন করতে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোয়াব অমাসাকে কহিলেন, হে আমার ভ্রাতঃ তোমার মঙ্গল ত? পরে যোয়াব অমাসাকে চুম্বন করিবার জন্য দক্ষিণ হস্ত দিয়া তাঁহার দাড়ি ধরিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যোয়াব অমাসাকে কহিলেন, হে আমার ভ্রাতঃ, তোমার মঙ্গল ত? পরে যোয়াব অমাসাকে চুম্বন করিবার জন্য দক্ষিণ হস্ত দিয়া তাঁহার দাড়ি ধরিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোয়াব অমাসাকে বললেন, “ভাই, কেমন আছ?” এই বলে তাঁকে চুম্বন করবার জন্য তিনি ডান হাত দিয়ে তাঁর দাড়ি ধরলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোয়াব অমাসাকে বললেন, “ভাই, কেমন আছ?” এই বলে তাঁকে চুম্বন করবার জন্য তিনি ডান হাত দিয়ে তাঁর দাড়ি ধরলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোয়াব অমাসাকে বললেন, ভাল আছ তো ভাই? এই বলে ডান হাতে তার থুতনি ধরে তাকে চুমু দিতে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়াব অমাসাকে জিজ্ঞাসা করল, “কেমন আছো ভাই?” তারপর যোয়াব ডান হাত দিয়ে চুম্বন করার ভঙ্গীতে অমাসার গলা জড়িয়ে ধরল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যোয়াব অমাসাকে বললেন, “হে আমার ভাই, তোমার খবর ভালো তো?” পরে যোয়াব অমাসাকে চুমু দেওয়ার জন্য ডান হাত দিয়ে তাঁর দাড়ি ধরলেন৷