2 Samuel 21:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদের সময়ে পর পর তিন বছর দুর্ভিক্ষ হয়; তাতে দাউদ মাবুদের কাছে জিজ্ঞাসা করলে মাবুদ জবাব দিলেন, তালুতের উপর ও তার কুলের উপর রক্তপাতের দোষ রয়েছে, কেননা সে গিবিয়োনীয়দের হত্যা করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদের রাজত্বকালে পরপর তিন বছর দেশে দুর্ভিক্ষ হল; তাই দাউদ সদাপ্রভুর কাছে এর কারণ জানতে চেয়েছিলেন। সদাপ্রভু বললেন, “শৌল ও তার পরিবারে রক্তপাতের দোষ আছে বলেই এমনটি হয়েছে; শৌল যেহেতু গিবিয়োনীয়দের হত্যা করেছিল, তাই এমনটি হয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদের সময়ে ক্রমাগত তিন বৎসর দুর্ভিক্ষ হয়; তাহাতে দায়ূদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলে সদাপ্রভু উত্তর করিলেন, শৌলে ও তাহার কুলে রক্তপাতের দোষ রহিয়াছে, কেননা সে গিবিয়োনীয়দিগকে বধ করিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদের সময়ে ক্রমাগত তিন বৎসর দুর্ভিক্ষ হয়; তাহাতে দায়ূদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলে সদাপ্রভু উত্তর করিলেন, শৌলে ও তাহার কুলে রক্তপাতের দোষ রহিয়াছে, কেননা সে গিবিয়োনীয়দিগকে বধ করিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদের রাজত্বের সময় পর পর তিন বছর দুর্ভিক্ষ হয়েছিল। সেইজন্য দায়ূদ সদাপ্রভুর কাছে এর কারণ জিজ্ঞাসা করলেন। উত্তরে সদাপ্রভু বললেন, “এটা হয়েছে শৌল ও তার বংশের জন্য। তারা রক্তপাতের দোষে দোষী; শৌল গিবিয়োনীয়দের মেরে ফেলেছিল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদের রাজত্বের সময় পর পর তিন বছর দুর্ভিক্ষ হয়েছিল। সেইজন্য দাউদ মাবুদের কাছে এর কারণ জিজ্ঞাসা করলেন। জবাবে মাবুদ বললেন, “এটা হয়েছে তালুত ও তার বংশের জন্য। তারা রক্তপাতের দোষে দোষী; তালুত গিবিয়োনীয়দের মেরে ফেলেছিল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদের রাজত্বকালে তিন বছর ধরে দেশে দারুণ দুর্ভিক্ষ হয়েছিল। তাই দাউদ প্রভু পরমেশ্বরের কাছে এই ব্যাপারে পরামর্শ চাইলেন। প্রভু বললেন, শৌল এবং তার বংশধরেরা হতার অপরাধে অপরাধী। সে গিবিয়োনের অধিবাসীদের হত্যা করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ যখন রাজা ছিলেন তখন একটা দুর্ভিক্ষ হয়েছিল| সেই দুর্ভিক্ষ কবলিত অনাহারের দিন টানা তিন বছর চলেছিল| দায়ুদ প্রভুর কাছে প্রার্থনা করলেন এবং প্রভু তার উত্তর দিলেন| প্রভু বললেন, “শৌল এবং তার খুনী পরিবারই এই দুর্ভিক্ষের কারণ| শৌল গিবিয়োনীয়দের মেরে ফেলেছে বলে এই দুর্ভিক্ষ এসেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদের দিনের একটানা তিন বছর দূর্ভিক্ষ হয়; তাতে দায়ূদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলে সদাপ্রভু উত্তর করলেন, “শৌল ও তার বংশের রক্তপাতের দোষ রয়েছে, কারণ সে গিবিয়োনীয়দেরকে হত্যা করেছিল৷”