2 Samuel 21:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অয়ার কন্যা রিস্পা চট নিয়ে ফসল কাটার আরম্ভ থেকে যে পর্যন্ত আসমান থেকে তাদের উপরে বৃষ্টি বর্ষিত না হল, সেই পর্যন্ত পাথরের উপরে তার বিছানা হিসেবে সেই চটখানি পেতে রাখল এবং দিনে আসমানের পাখিদের ও রাতে বন্য পশুদের তাদের উপরে পড়তে দিত না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অয়ার মেয়ে রিস্পা একটি বড়ো পাথরের উপর নিজের জন্য একটি চট বিছিয়েছিল। ফসল কাটার দিন শুরু হওয়া থেকে আরম্ভ করে যতদিন না আকাশ থেকে বৃষ্টি এসে সেই দেহগুলি ভিজিয়ে দিয়েছিল, সে না দিনে পাখিদের, না রাতে বুনো পশুদের সেগুলি স্পর্শ করতে দিয়েছিল
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অয়ার কন্যা রিস্পা চট লইয়া ফসল কাটার আরম্ভাবধি যে পর্য্যন্ত আকাশ হইতে তাহাদের উপরে জল না বর্ষিল, সে পর্য্যন্ত পাষাণের উপরে আপনার শয্যারূপে সেই চটখানি পাতিয়া রাখিল, এবং দিবসে আকাশের পক্ষিগণকে ও রাত্রিতে বনপশুগণকে তাহাদের উপরে বিশ্রাম করিতে দিত না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অয়ার কন্যা রিস্পা চট লইয়া ফসল কাটার আরম্ভাবধি যে পর্যন্ত আকাশ হইতে তাহাদের উপরে জল না বর্ষিল, সেই পর্যন্ত পাষাণের উপরে আপনার শয্যারূপে সেই চটখানি পাতিয়া রাখিল, এবং দিবসে আকাশের পক্ষিগণকে ও রাত্রিতে বন্যপশুগণকে তাহাদের উপরে বিশ্রাম করিতে দিত না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অয়ার মেয়ে রিসপা চট নিয়ে একটা পাথরের উপরে তার নিজের জন্য বিছিয়ে রাখল। প্রথম ফসল কাটবার সময় থেকে শুরু করে যতদিন না সেই দেহগুলোর উপর আকাশ থেকে বৃষ্টি পড়ল ততদিন পর্যন্ত সে দিনের বেলায় পাখীদের এবং রাতের বেলায় বুনো জন্তুদের সেই দেহগুলো ছুঁতে দিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অয়ার মেয়ে রিসপা চট নিয়ে একটা পাথরের উপরে তার নিজের জন্য বিছিয়ে রাখল। প্রথম ফসল কাটবার সময় থেকে শুরু করে যতদিন না সেই লাশগুলোর উপর আকাশ থেকে বৃষ্টি পড়ল ততদিন পর্যন্ত সে দিনের বেলায় পাখীদের এবং রাতের বেলায় বুনো জন্তুদের সেই লাশগুলো ছুঁতে দিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌলের উপপত্নী রিসপা (অয়ের কন্যা) তখন সেই পাহাড়ে পুত্রদের মৃতদেহের কাছে একটা চট বিছিয়ে সেখানেই থাকতে লাগল। দিনের বেলায় সে পাখি তাড়াতো আর রাতে বুনো জানোয়ার তাড়াতো যাতে তারা দেহগুলি খেতে না পারে। এইভাবে ফসল কাটার মরশুমের শুরু থেকে বর্ষাকাল না আসা পর্যন্ত সে সেখানেই থাকল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অয়ার কন্যা রিস্পা দুঃখের পোশাক গ্রহণ করল এবং শিলার উপরে তা রাখল| চাষবাসের শুরুর সময় থেকে বৃষ্টি আসা পর্যন্ত সেই দুঃখের পোশাক সেই পাথরেই পড়ে রইল| রিস্পা দিনরাত সেই দেহগুলি পাহারা দিত| দিনের বেলায় কোন হিংস্র পাখী বা রাতের বেলায় কোন হিংস্র প্রাণীকে সে দেহগুলির কাছে আসতে দিত না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অয়ার মেয়ে রিস্পা চট নিয়ে যব কাটার শুরু থেকে যে পর্যন্ত আকাশ থেকে তাদের উপরে জল না পড়ল, সে পর্যন্ত পাষাণের উপরে নিজের বিছানার মত সেই চটটি পেতে রাখল এবং দিনের আকাশের পাখিকে ও রাতে বনের পশুদেরকে তাদের উপরে বিশ্রাম করতে দিত না৷