2 Samuel 21:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দাউদ গমন করে যাবেশ-গিলিয়দের গৃহস্থদের কাছ থেকে তালুতের অস্থি ও তাঁর পুত্র যোনাথনের অস্থি তুলে আনলেন; কেননা গিল্‌বোয়ে ফিলিস্তিনীদের দ্বারা তালুতের নিহত হবার সময়ে তাঁদের দু’জনের লাশ ফিলিস্তিনীরা বৈৎ-শানের চকে টাঙ্গিয়ে দেবার পর যাবেশ-গিলিয়দের লোকেরা সেই স্থান থেকে তা চুরি করে নিয়ে এসেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তিনি গিয়ে যাবেশ-গিলিয়দের নগরবাসীদের কাছ থেকে শৌল ও তাঁর ছেলে যোনাথনের অস্থি নিয়ে এলেন। (ফিলিস্তিনীরা গিলবোয়ে শৌলকে আঘাত করে মেরে ফেলে দেওয়ার পর যখন তাদের দেহগুলি বেথ-শানের খোলা চকে টাঙিয়ে রেখেছিল, তারা সেখান থেকে দেহগুলি চুরি করে এনেছিল)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ গমন করিয়া যাবেশ-গিলিয়দের গৃহস্থগণের নিকট হইতে শৌলের অস্থি ও তাঁহার পুত্র যোনাথনের অস্থি গ্রহণ করিলেন; কেননা গিল্‌বোয়ে পলেষ্টীয়গণ কর্ত্তৃক শৌলের হত হইবার সময়ে তাঁহাদের দুই জনের শব পলেষ্টীয়গণ কর্ত্তৃক বৈৎশানের চকে টাঙ্গান হইলে পর উহারা সেই স্থান হইতে তাহা চুরি করিয়া আনিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ গমন করিয়া যাবেশ-গিলিয়দের গৃহস্থগণের নিকট হইতে শৌলের অস্থি ও তাঁহার পুত্র যোনাথনের অস্থি গ্রহণ করিলেন; কেননা গিল্‌বোয়ে পলেষ্টীয়গণ কর্তৃক শৌলের হত হইবার সময়ে তাঁহাদের দুই জনের শব পলেষ্টীয়গণ কর্তৃক বৈৎশানের চকে টাঙ্গান হইলে পর উহারা সেই স্থান হইতে তাহা চুরি করিয়া আনিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তখন যাবেশ-গিলিয়দের লোকদের কাছ থেকে শৌল ও তাঁর ছেলে যোনাথনের হাড়গুলো তুলে আনলেন। পলেষ্টীয়েরা গিল্‌বোয়ে শৌলকে মেরে ফেলবার পর তাঁদের দু’জনের দেহ বৈৎশানের শহর-চকে টাংগিয়ে দিয়েছিল। যাবেশ-গিলিয়দের লোকেরা সেখান থেকে দেহগুলো চুরি করে এনেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তখন যাবেশ-গিলিয়দের লোকদের কাছ থেকে তালুত ও তাঁর ছেলে যোনাথনের হাড়গুলো তুলে আনলেন। ফিলিস্তিনীরা গিল্‌বোয়ে তালুতকে হত্যা করবার পর তাঁদের দু’জনের লাশ বৈৎশানের শহর-চকে টাংগিয়ে দিয়েছিল। যাবেশ-গিলিয়দের লোকেরা সেখান থেকে লাশগুলো চুরি করে এনেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ গিলিয়দের যাবেশ নামে জায়গাটির লোকদের কাছ থেকে শৌল ও তাঁর পুত্র যোনাথনের সমস্ত অস্থি নিয়ে এলেন। (গিলবোয়াতে ফিলিস্তিনীরা শৌলকে হত্যা করার পর তাঁদের দুজনের মৃতদেহ বেথশানের বারোয়ারী চকে ঝুলিয়ে দিয়েছিল। সেখান থেকে যাবেশ বাসীরা মৃতদেহ দুটি চুরি করে আনে।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রাজা দায়ুদ শৌল ও যোনাথনের হাড়গুলো যাবেশ গিলিয়দের কাছে থেকে নিয়ে নিলেন| (শৌল ও যোনাথনের গিল্বোয়াতে মৃত্যুর পর যাবেশ গিলিয়দরা সেই হাড়গুলি এনেছিল| পলেষ্টীয়রা শৌল ও যোনাথনের দেহ দুটি বৈৎ‌শানের (নিকটস্থ) দেওয়ালে ঝুলিয়ে রেখেছিল| কিন্তু বৈৎ‌শানের লোকরা সেখানে গিয়ে দেহগুলি চুরি করে আনে|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ গিয়ে যাবেশ গিলিয়দের লোকেদের কাছ থেকে শৌলের হাড় ও তাঁর ছেলে যোনাথনের হাড় গ্রহণ করলেন; কারণ গিলবোয়ে পলেষ্টীয়দের দ্বারা শৌলের নিহত হবার দিনের তাঁদের দুজনের মৃতদেহ পলেষ্টীয়দের দ্বারা বৈৎ-শানের চকে টাঙ্গানোর পর তারা সেখান থেকে তা চুরি করে এনেছিল৷