2 Samuel 21:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি সেখান থেকে তালুতের অস্থি ও তাঁর পুত্র যোনাথনের অস্থি আনলেন এবং লোকেরা সেই ফাঁশি দেওয়া লোকদের অস্থিও সংগ্রহ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ সেখান থেকে শৌল ও তাঁর ছেলে যোনাথনের অস্থি জোগাড় করে এনেছিলেন, এবং তাদেরও অস্থি সংগ্রহ করা হল, যাদের হত্যা করে টাঙিয়ে দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তথা হইতে শৌলের অস্থি ও তাঁহার পুত্র যোনাথনের অস্থি আনিলেন, এবং লোকেরা সেই ফাঁশি দেওয়া লোকদের অস্থিও সংগ্রহ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তথা হইতে শৌলের অস্থি ও তাঁহার পুত্র যোনাথনের অস্থি আনিলেন, এবং লোকেরা সেই ফাঁসি দেওয়া লোকদের অস্থিও সংগ্রহ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ সেখান থেকে শৌল ও তাঁর ছেলে যোনাথনের হাড়গুলো নিয়ে আসলেন। যাদের সকলের সামনে মেরে ফেলা হয়েছিল তাদের হাড়গুলোও জড়ো করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ সেখান থেকে তালুত ও তাঁর ছেলে যোনাথনের হাড়গুলো নিয়ে আসলেন। যাদের সকলের সামনে হত্যা করা হয়েছিল তাদের হাড়গুলোও জড়ো করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ শৌল আর যোনাথনের অস্থি এবং সাতজনের অস্থি একজায়গায় জড়ো করালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাবেশ গিলিয়দের কাছ থেকে দায়ুদ শৌল এবং তার পুত্র যোনাথনের হাড়গুলি নিয়ে আসেন| সেই সাত জন যাদের ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল, তাদের দেহও তারা নিয়ে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সেখান থেকে শৌলের হাড় ও তাঁর ছেলে যোনাথনের হাড় আনলেন এবং লোকেরা সেই ফাঁশি দেওয়া লোকদের হাড় সংগ্রহ করল৷