2 Samuel 21:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা তালুত ও তাঁর পুত্র যোনাথনের অস্থি বিন্ইয়ামীন দেশের সেলাতে তাঁর পিতা কীশের কবরের মধ্যে রাখল; তারা বাদশাহ্র হুকুম অনুসারে সমস্ত কাজ করলো; তারপর দেশের জন্য আল্লাহ্র কাছ নিবেদন করা হলে তিনি প্রসন্ন হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা বিন্যামীনের সেলায় শৌলের বাবা কীশের কবরে শৌল ও তাঁর ছেলে যোনাথনের অস্থি কবর দিয়েছিল, এবং সবকিছুই রাজার আদেশমতোই করল। পরেই, ঈশ্বর দেশের জন্য করা প্রার্থনার উত্তর দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা শৌলের ও তাঁহার পুত্র যোনাথনের অস্থি বিন্যামীন দেশের সেলাতে তাঁহার পিতা কীশের কবরের মধ্যে রাখিল; তাহারা রাজার আজ্ঞানুসারে সমস্ত কর্ম্ম করিল। তৎপরে দেশের জন্য ঈশ্বরের কাছে নিবেদন করা হইলে তিনি প্রসন্ন হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা শৌলের ও তাঁহার পুত্র যোনাথনের অস্থি বিন্যামীন দেশের সেলাতে তাঁহার পিতা কীশের কবরের মধ্যে রাখিল; তাহারা রাজার আজ্ঞানুসারে সমস্ত কর্ম করিল; তৎপরে দেশের জন্য ঈশ্বরের কাছে নিবেদন করা হইলে তিনি প্রসন্ন হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদের লোকেরা শৌল ও তাঁর ছেলে যোনাথনের হাড় বিন্যামীন এলাকার সেলাতে তাঁর বাবা কীশের কবরে রাখল। রাজার আদেশ মতই তারা সব কিছু করল। তার পরে দেশের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা হলে পর তিনি উত্তর দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদের লোকেরা তালুত ও তাঁর ছেলে যোনাথনের হাড় বিন্ইয়ামীন এলাকার সেলাতে তাঁর পিতা কীশের কবরে রাখল। বাদশাহ্র হুকুম মতই তারা সব কিছু করল। তার পরে দেশের জন্য আল্লাহ্র কাছে মুনাজাত করা হলে পর তিনি জবাব দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর বিন্যামীনের বংশের এলাকার সেলাতে শৌলের পিতা কীশের সমাধিতে অস্থিগুলিকে সমাহিত করা হল। রাজার আদেশে তাঁদের মরদেহের সৎকারে কাজ শেষ হল। তারপর ঈশ্বর প্রসন্ন হলেন, দেশের জন্য তাঁদের আবেদনে সাড়া দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল এবং যোনাথনের হাড় তারা বিন্যামীন দেশে কবরস্থ করল| শৌলের পিতা কীশের কবরের মধ্যে তারা তাদের কবর দিল| রাজা যা যা বলেছিলেন, লোকরা ঠিক তাই তাই করল| তাই ঈশ্বর সেই দেশের লোকের প্রার্থনা শুনলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা শৌলের ও তাঁর ছেলে যোনাথনের হাড় বিন্যামীন দেশের সেলাতে, তাঁর বাবা কীশের কবরের মধ্যে রাখল৷ তারা রাজার আদেশ অনুসারে সমস্ত কাজ করল৷ তারপরে দেশের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা হলে তিনি সন্তুষ্ট হলেন৷