2 Samuel 21:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফিলিস্তিনীদের সঙ্গে ইসরাইলের আবার যুদ্ধ বাধল; তাতে দাউদ তাঁর গোলামদের সঙ্গে গিয়ে ফিলিস্তিনীদের সঙ্গে যুদ্ধ করলেন; আর দাউদ ক্লান্ত হয়ে পড়লেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আরও একবার ফিলিস্তিনী ও ইস্রায়েলীদের মধ্যে যুদ্ধ বেধে গেল। দাউদ তাঁর লোকজনকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনীদের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমে গেলেন, ও তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পলেষ্টীয়দের সহিত ইস্রায়েলের আবার যুদ্ধ বাধিল; তাহাতে দায়ূদ আপন দাসগণের সঙ্গে গিয়া পলেষ্টীয়দের সহিত যুদ্ধ করিলেন; আর দায়ূদ ক্লান্ত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পলেষ্টীয়দের সহিত ইস্রায়েলের আবার যুদ্ধ বাধিল; তাহাতে দায়ূদ আপন দাসগণের সঙ্গে গিয়া পলেষ্টীয়দের সহিত যুদ্ধ করিলেন; আর দায়ূদ ক্লান্ত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পলেষ্টীয় এবং ইস্রায়েলীয়দের মধ্যে আবার যুদ্ধ শুরু হল। দায়ূদ তাঁর লোকদের নিয়ে পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। যুদ্ধ করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফিলিস্তিনী এবং বনি-ইসরাইলদের মধ্যে আবার যুদ্ধ শুরু হল। দাউদ তাঁর লোকদের নিয়ে ফিলিস্তিনীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। যুদ্ধ করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিলিস্তিনী আর ইসরায়েলীদের মধ্যে আবার যুদ্ধ বাধল। দাউদ সৈন্য সামন্ত নিয়ে ফিলিস্তিনীদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে দাউদ খুব ক্লান্ত হয়ে পড়লেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পলেষ্টীয়রা ইস্রায়েলীয়দের সঙ্গে আর একটি যুদ্ধে লিপ্ত হল| দায়ুদ এবং তার লোকরা পলেষ্টীয়দের সঙ্গে লড়াই করতে গেলেন| কিন্তু দায়ুদ প্রচণ্ড ক্লান্ত ও দুর্বল হয়ে পড়লেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পলেষ্টীয়দের সঙ্গে ইস্রায়েলের আবার যুদ্ধ বাঁধলো; তাতে দায়ূদ নিজের দাসদের সঙ্গে গিয়ে পলেষ্টীয়দের সঙ্গে যুদ্ধ করলেন; আর দায়ূদ ক্লান্ত হলেন৷