2 Samuel 21:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিন শত (শেকল) পরিমিত ব্রোঞ্জের বর্শাধারী যিশ্‌বী-বনোব নামে এক জন রফায়ীয় নবসজ্জায় সজ্জিত হয়ে দাউদকে আঘাত করতে মনস্থ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে রফার বংশধরদের মধ্যে একজন, সেই যিশবী-বনোব, যার বর্শার ফলাটি ব্রোঞ্জের ছিল ও যেটির ওজন ছিল তিনশো শেকল এবং নতুন এক তরোয়ালে যে সুসজ্জিত ছিল, সে বলল দাউদকে সে হত্যা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিন শত [শেকল] পরিমিত পিত্তলময় বড়শাধারী যিশ্‌বী-বনোব নামে রফার এক সন্তান নবসজ্জায় সজ্জিত হইয়া দায়ূদকে আঘাত করিতে মনস্থ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনশত [শেকল] পরিমিত পিত্তলময় বর্শাধারী যিশ্‌বী-বনোব নামে রফার এক সন্তান নবসজ্জায় সজ্জিত হইয়া দায়ূদকে আঘাত করিতে মনস্থ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যিশ্‌বী-বনোব নামে একজন রফায়ীয় নতুন সাজে সেজে দায়ূদকে মেরে ফেলতে আসল। তার বর্শার ব্রোঞ্জের মাথাটার ওজন ছিল প্রায় চার কেজি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন যিশ্‌বী-বনোব নামে একজন রফায়ীয় নতুন সাজে সেজে দাউদকে হত্যা করতে আসল। তার বর্শার ব্রোঞ্জের মাথাটার ওজন ছিল প্রায় চার কেজি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে ছিল ইশবীবেনোব নামে বিরাটাকায় দুর্দান্ত এক যোদ্ধা। তার কোমরে বাঁধা ছিল নতুন তরোয়াল আর হাতে তিনশো শেকেল ওজনের ব্রোঞ্জের তৈরী বর্শা। সে এগিয়ে এল দাউদকে হত্যা করবে বলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিশ্বী-বনোব একজন দৈত্য ছিল| তার বর্শার ওজন ছিল প্রায় 7.5 পাউণ্ড পিতল| তার একটা নতুন তরবারি ছিল| সে দায়ুদকে হত্যা করার চেষ্টা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি তিনশো শেকল পরিমাপের পিতলের বর্শাধারী যিশবী-বনোব নামে রফার এক সন্তান নতুন সাজে সেজে দায়ূদকে আঘাত করবে ঠিক করলেন৷