2 Samuel 21:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সরূয়ার পুত্র অবীশয় দাউদকে সাহায্য করে সেই ফিলিস্তিনীকে আক্রমণ ও হত্যা করলেন। তখন দাউদের লোকেরা তাঁর কাছে কসম খেয়ে বললো, আপনি আর আমাদের সঙ্গে যুদ্ধে যাবেন না, ইসরাইলের প্রদীপ নিভিয়ে ফেলবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সরূয়ার ছেলে অবীশয় দাউদকে বাঁচাতে এগিয়ে এলেন; তিনি সেই ফিলিস্তিনীকে আঘাত করে মেরে ফেলেছিলেন। পরে দাউদের লোকজন শপথ করে তাঁকে বলল, “আপনি আর কখনও আমাদের সঙ্গে যুদ্ধে যাবেন না, যেন ইস্রায়েলের প্রদীপ কখনও না নেভে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সরূয়ার পুত্র অবীশয় তাঁহার সাহায্য করিয়া সেই পলেষ্টীয়কে আঘাত ও বধ করিলেন। তখন দায়ূদের লোকেরা তাঁহার নিকটে দিব্য করিয়া কহিল, আপনি আর আমাদের সহিত যুদ্ধে যাইবেন না, ইস্রায়েলের প্রদীপ নির্ব্বাণ করিবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সরূয়ার পুত্র অবীশয় তাঁহাকে সাহায্য করিয়া সেই পলেষ্টীয়কে আঘাত ও বধ করিলেন। তখন দায়ূদের লোকেরা তাঁহার নিকটে দিব্য করিয়া কহিল, আপনি আর আমাদের সহিত যুদ্ধে যাইবেন না, ইস্রায়েলের প্রদীপ নির্বাপিত করিবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সরূয়ার ছেলে অবীশয় দায়ূদকে রক্ষা করলেন। তিনি সেই পলেষ্টীয়কে আঘাত করে মেরে ফেললেন। তখন দায়ূদের লোকেরা শপথ করে দায়ূদকে বলল, “আপনি আর কখনও আমাদের সংগে যুদ্ধে যাবেন না, ইস্রায়েলের প্রদীপটা আপনি নিভিয়ে দেবেন না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সরূয়ার ছেলে অবীশয় দাউদকে রক্ষা করলেন। তিনি সেই ফিলিস্তিনীকে আঘাত করে হত্যা করলেন। তখন দাউদের লোকেরা কসম খেয়ে দাউদকে বলল, “আপনি আর কখনও আমাদের সংগে যুদ্ধে যাবেন না, ইসরাইলের বাতিটা আপনি নিভিয়ে দেবেন না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইতিমধ্যে সরূয়ার পুত্র অবিশয় দাউদকে সাহায্য করতে ছুটে এল এবং সেই ফিলিস্তিনী যোদ্ধাকে আক্রমণ করে হত্যা করল। দাউদের সৈন্য সামন্তরা তখন রাজাকে প্রতিজ্ঞা করাল, বলল, রাজা আর কখনও তাদের সঙ্গে যুদ্ধে যাবেন না। তারা বলল, আপনি ইসরায়েলের প্রদীপ। সেই প্রদীপকে আমরা নিভতে দেব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সরূয়ার পুত্র অবীশয় সেই পলেষ্টীয়কে হত্যা করে দায়ুদকে বাঁচিয়ে দিল| তখন দায়ুদের লোকরা দায়ুদের কাছে একটা শপথ করল| তারা তাঁকে বলল, “আপনি আর কোনভাবেই আমাদের সঙ্গে যুদ্ধে যেতে পারবেন না| যদি যান তাহলে ইস্রায়েল হয়তো তার মহান নেতাকে হারাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সরূয়ার ছেলে অবীশয় তাঁর সাহায্য করে সেই পলেষ্টীয়কে আঘাত ও হত্যা করলেন৷ তখন দায়ূদের লোকেরা তাঁর কাছে দিব্যি করে বলল, “আপনি আর আমাদের সঙ্গে যুদ্ধে যাবেন না, ইস্রায়েলের প্রদীপ নেভাবেন না৷”