2 Samuel 21:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর পরে আর একবার গোবে ফিলিস্তিনীদের সঙ্গে যুদ্ধ হল; সেই সময় হূশাতীয় সিব্বখয় সফ নামে এক জন রফায়ীয়কে হত্যা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কালক্রমে, গোবে ফিলিস্তিনীদের সঙ্গে তাদের অন্য একটি যুদ্ধ হল। সেই সময় হূশাতীয় সিব্বখয় সেই সফকে হত্যা করল, যে ছিল রফার বংশধরদের মধ্যে একজন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎপরে আর এক বার গোবে পলেষ্টীয়দের সহিত যুদ্ধ হইল; তখন হূশাতীয় সিব্বখয় রফার সন্তান সফকে বধ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎপরে আর একবার গোবে পলেষ্টীয়দের সহিত যুদ্ধ হইল; তখন হূশাতীয় সিব্বখয় রফার সন্তান সফকে বধ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে গোবে পলেষ্টীয়দের সংগে আবার একটা যুদ্ধ হল। সেই সময় হূশাতীয় সিব্বখয় সফ নামে একজন রফায়ীয়কে মেরে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে গোবে ফিলিস্তিনীদের সংগে আবার একটা যুদ্ধ হল। সেই সময় হূশাতীয় সিব্বখয় সফ নামে একজন রফায়ীয়কে হত্যা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর গোব-এর ফিলিস্তিনীদের সঙ্গে তাদের যুদ্ধ বাধল। হুশাহ্ নিবাসী সিব্বেকাই সফ নামে বিরাটকায় আর এক যোদ্ধাকে বধ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে গোব নামক স্থানে পলেষ্টীয়দের সঙ্গে আর একটি যুদ্ধ হল| হূশাতীয সিব্বখয় দৈত্যদের মধ্যে সফ নামে আর একজনকে হত্যা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে আর একবার গোবে পলেষ্টীয়দের সঙ্গে যুদ্ধ হল; তখন হূশাতীয় সিব্বখয় রফার সন্তান সফকে হত্যা করল৷