2 Samuel 21:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার ফিলিস্তিনীদের সঙ্গে গোবে যুদ্ধ হল, আর যারে-ওরগীমের পুত্র বেথেলহেমীয় ইল্‌হানন তাঁতের নরাজের মত বর্শাধারী গাতীয় জালুতকে হত্যা করলো, এর বর্শা ছিল তাঁতের নরাজের মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফিলিস্তিনীদের সঙ্গে গোবে অন্য একটি যুদ্ধে বেথলেহেমীয় যায়ীরের ছেলে ইলহানন গাতীয় গলিয়াতের সেই ভাইকে হত্যা করল, যার বর্শার হাতলটি ছিল তাঁতির দণ্ডের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার পলেষ্টীয়দের সহিত গোবে যুদ্ধ হইল; আর যারেওরগীমের পুত্র বৈৎলেহমীয় ইল্‌হানন তাঁতের নরাজের ন্যায় বড়শাধারী গাতীয় গলিয়াৎকে বধ করিল, ইহার বড়শা তাঁতের নরাজের ন্যায় ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার পলেষ্টীয়দের সহিত গোবে যুদ্ধ হইল; আর যারে-ওরগীমের পুত্র বৈৎলেহমীয় ইল্‌হানন তাঁতের নরাজের ন্যায় বর্শাধারী গাতীয় গলিয়াৎকে বধ করিল, ইহার বর্শা তাঁতের নরাজের ন্যায় ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গোবে পলেষ্টীয়দের সংগে আর একটা যুদ্ধে বৈৎলেহমীয় যারে-ওরগীমের ছেলে ইল্‌হানন গাতীয় গলিয়াত্‌কে মেরে ফেলল। এই গলিয়াতের বর্শা ছিল তাঁতীদের বীমের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গোবে ফিলিস্তিনীদের সংগে আর একটা যুদ্ধে বেথেলহেমীয় যারে-ওরগীমের ছেলে ইল্‌হানন গাতীয় জালুতকে হত্যা করল। এই জালুতের বর্শা ছিল তাঁতীদের বীমের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গোবেতেই ফিলিস্তিনীদের সঙ্গে আর একটা যুদ্ধে বেথলেহেমের তাঁতি যায়ীরের পুত্র এলহানান গাতের গলিয়াৎকে হত্যা করল। গলিয়াৎ-এর বর্শার হাতলটা ছিল তাঁতের নরাজের মত মোটা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে পলেষ্টীয়দের বিরুদ্ধে গোব নামক স্থানে আর একটা যুদ্ধ হয়| সেই যুদ্ধ বৈৎ‌লেহমবাসী যারেওরগীমের পুত্র ইলহানন, গাতীয় গলিয়াতকে হত্যা করল| তার বর্শা তাঁতির তাঁতের দণ্ডের মতই বড় ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার পলেষ্টীয়দের সঙ্গে গোবে যুদ্ধ হল; আর যারেওরগীমের ছেলে বৈৎলেহমীয় ইলহানন তাঁতের নরাজের মত বর্শাধারী গাতীয় শত্রু গলিয়াত ভ্রাতা কে হত্যা করল, ওর বর্শা তাঁতের মত ছিল৷