2 Samuel 21:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর একবার গাতে যুদ্ধ হল; আর সেখানে অতি দীর্ঘকায় এক জন ছিল, প্রতি হাতে পায়ে তার ছয় করে আঙ্গুল, সবসুদ্ধ চব্বিশটি আঙ্গুল ছিল, সেও এক জন রফায়ীয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গাতে সম্পন্ন অন্য আর একটি যুদ্ধে, এক-একটি হাতে ছয়টি করে ও এক-একটি পায়ে ছয়টি করে, মোট চব্বিশটি আঙুল-বিশিষ্ট দৈত্যাকার একজন লোক যুদ্ধ করছিল। সেও রফারই বংশধর ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এক বার গাতে যুদ্ধ হইল; আর তথায় অতি দীর্ঘকায় এক জন ছিল, প্রতিহস্তপদে তাহার ছয় ছয় অঙ্গুলি, সর্ব্বশুদ্ধ চব্বিশ অঙ্গুলি ছিল, সেও রফার সন্তান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর একবার গাতে যুদ্ধ হইল; আর তথায় অতি দীর্ঘকায় একজন ছিল, প্রতি হস্তপদে তাহার ছয় ছয় অঙ্গুলি, সর্বসুদ্ধ চব্বিশটি অঙ্গুলি ছিল, সেও রফার সন্তান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর একটা যুদ্ধ গাতে হয়েছিল। সেই যুদ্ধে একজন লম্বা-চওড়া লোক ছিল যার দু’হাতে ও দু’পায়ে ছয়টা করে মোট চব্বিশটা আংগুল ছিল। সে-ও ছিল একজন রফায়ীয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর একটা যুদ্ধ গাতে হয়েছিল। সেই যুদ্ধে একজন লম্বা-চওড়া লোক ছিল যার দু’হাতে ও দু’পায়ে ছয়টা করে মোট চব্বিশটা আংগুল ছিল। সে-ও ছিল একজন রফায়ীয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আবার একটা যুদ্ধ বাধল গাতে। সেখানে ছিল এক দারুণ যুদ্ধবাজ লোক। বিরাট তার দেহ। তার প্রত্যেক হাতে পায়েছিল ছয়টা করে মোট চব্বিশটা আঙ্গুল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গাতে আরও একটা যুদ্ধ হয়| একজন খুব লম্বা চেহারার লোক ছিল যার প্রত্যেকটি হাতে এবং পায়ের পাতায় ছটা করে, মোট 24টা আঙ্গুল ছিল| এই লোকটাও একজন রাফার সন্তান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর একবার গাতে যুদ্ধ হল; আর সেখানে খুব লম্বা একজন ছিল, প্রতি হাত পায়ে তার ছটি করে আঙ্গুল, মোট চব্বিশ আঙ্গুল ছিল, সেও রফার সন্তান৷