2 Samuel 21:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই চার জনই ছিল গাতে বাসকারী রফায়ীয়। এরা দাউদ ও তাঁর গোলামদের হাতে মারা পরেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গাতের এই চারজনই রফার বংশধর ছিল, এবং তারা দাউদ ও তাঁর লোকজনের হাতে মারা গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রফার এই চারি সন্তান গাতে জন্মিয়াছিল, ইহারা দায়ূদ ও তাঁহার দাসগণের হাতে নিপতিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রফার এই চারি সন্তান গাতে জন্মিয়াছিল, ইহারা দায়ূদ ও তাঁহার দাসগণের হাতে নিপতিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই চারজন ছিল গাতে বাসকারী রফায়ীয়। দায়ূদ ও তাঁর লোকদের হাতে এরা মারা পড়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই চারজন ছিল গাতে বাসকারী রফায়ীয়। দাউদ ও তাঁর লোকদের হাতে এরা মারা পড়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই চারজন ছিল গাতের বিরাটাকায় মানুষদের বংশধর। দাউদ ও তাঁর সৈন্যদের হাতে তারা নিহত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই চারজন প্রত্যেকেই দৈত্যদের সন্তান এবং এরা গাত থেকে এসেছিল| তারা দায়ুদ এবং তার লোকদের দ্বারা নিহত হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রফার এই চার সন্তান গাতে জন্মেছিল, এরা দায়ূদ ও তাঁর দাসেদের হাতে বিনষ্ট হল৷