2 Samuel 21:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদ গিবিয়োনীয়দের বললেন, আমি তোমাদের জন্য কি করবো? তোমরা যেন মাবুদের অধিকারকে দোয়া কর, এজন্য আমি কি দিয়ে কাফ্‌ফারা দেবো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ গিবিয়োনীয়দের জিজ্ঞাসা করলেন, “আমি তোমাদের জন্য কী করতে পারি? আমি কীভাবে ক্ষতিপূরণ করব যে তোমরা সদাপ্রভুর উত্তরাধিকারকে আশীর্বাদ করবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদ গিবিয়োনীয়দিগকে কহিলেন, আমি তোমাদের জন্য কি করিব? তোমরা যেন সদাপ্রভুর অধিকারকে আশীর্ব্বাদ কর, এই জন্য আমি কি দিয়া প্রায়শ্চিত্ত করিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদ গিবিয়োনীয়দিগকে কহিলেন, আমি তোমাদের জন্য কি করিব? তোমরা যেন সদাপ্রভুর অধিকারকে আশীর্বাদ কর, এই জন্য আমি কি দিয়া প্রায়শ্চিত্ত করিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ গিবিয়োনীয়দের জিজ্ঞাসা করলেন, “আমি তোমাদের জন্য কি করব? কিভাবে আমি ক্ষতিপূরণ করতে পারি যাতে তোমরা সদাপ্রভুর সম্পত্তি ইস্রায়েলীয়দের আশীর্বাদ কর?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ গিবিয়োনীয়দের জিজ্ঞাসা করলেন, “আমি তোমাদের জন্য কি করব? কিভাবে আমি ক্ষতিপূরণ করতে পারি যাতে তোমরা মাবুদের সম্পত্তি বনি-ইসরাইলদের দোয়া কর?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ তখন গিবিয়োনের লোকদের ডেকে বললেন, আমি তোমাদের জন্য কি করতে পারি? তোমাদের উপরে যে অন্যায় করা হয়েছিল, আমি তার ক্ষতিপূরণ করতে চাই যাতে তোমরা প্রভু পরমেশ্বরের প্রজাদের প্রতি প্রসন্ন হও ও তারা আশীর্বাদ লাভ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ গিবিয়োনীয়দের বললেন, “তোমাদের জন্য আমি কি করতে পারি? ইস্রায়েলের পাপ খণ্ডনের জন্য আমি কি করলে তোমরা প্রভুর সন্তানদের আশীর্বাদ করবে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ গিবিয়োনীয়দেরকে বললেন, “আমি তোমাদের জন্য কি করব? তোমরা যেন সদাপ্রভুর অধিকারকে আশীর্বাদ কর, এই জন্য আমি কি দিয়ে প্রায়শ্চিত্ত করব?”