2 Samuel 21:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গিবিয়োনীয়েরা তাঁকে বললো, তালুতের সঙ্গে কিংবা তার কুলের সঙ্গে আমাদের রূপা বা সোনা বিষয়ে কোন ঝগড়া নেই, আবার ইসরাইলের মধ্যে কাউকেও হত্যা করা আমাদের কাজ নয়। পরে তিনি বললেন, তবে তোমরা কি বল? আমি তোমাদের জন্য কি করবো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গিবিয়োনীয়রা তাঁকে উত্তর দিয়েছিল, “শৌল বা তাঁর পরিবারের থেকে রুপো বা সোনা দাবি করার আমাদের কোনও অধিকার নেই, আর না আমাদের এই অধিকার আছে যে আমরা ইস্রায়েলে কাউকে মেরে ফেলতে পারব।” “তোমরা কী চাও, আমি তোমাদের জন্য কী করব?” দাউদ জিজ্ঞাসা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গিবিয়োনীয়েরা তাঁহাকে কহিল, শৌলের সহিত কিম্বা তাহার কুলের সহিত আমাদের রৌপ্য কি স্বর্ণ বিষয়ক বিবাদ নাই, আবার ইস্রায়েলের মধ্যে কাহাকেও বধ করা আমাদের কার্য্য নয়। পরে তিনি কহিলেন, তবে তোমরা কি বল? আমি তোমাদের জন্য কি করিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গিবিয়োনীয়েরা তাঁহাকে কহিল, শৌলের সহিত কিম্বা তাহার কুলের সহিত আমাদের রৌপ্য কি স্বর্ণ বিষয়ক বিবাদ নাই, আবার ইস্রায়েলের মধ্যে কাহাকেও বধ করা আমাদের কার্য নয়। পরে তিনি কহিলেন, তবে তোমরা কি বল? আমি তোমাদের জন্য কি করিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে গিবিয়োনীয়েরা তাঁকে বলল, “শৌল বা তার বংশের কাছে আমাদের যে দাবি তা সোনা বা রূপার ব্যাপার নয় কিম্বা ইস্রায়েলীয়দের মেরে ফেলবার ব্যাপারও নয়।” দায়ূদ জিজ্ঞাসা করলেন, “তবে তোমরা আমাকে তোমাদের জন্য কি করতে বল?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে গিবিয়োনীয়রা তাঁকে বলল, “তালুত বা তার বংশের কাছে আমাদের যে দাবি তা সোনা বা রূপার ব্যাপার নয় কিংবা বনি-ইসরাইলদের মেরে ফেলবার ব্যাপারও নয়।” দাউদ জিজ্ঞাসা করলেন, “তবে তোমরা আমাকে তোমাদের জন্য কি করতে বল?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা বলল, সোনা কিম্বা রূপো দিয়ে অথবা কোন ইসরায়েলীকে হত্যা করে শৌলের ও তাঁর বংশের সঙ্গে আমাদের বিবাদ ঘুচবে না। তাহলে, তোমাদের জন্য আমি কি করতে পারি? দাউদ জিজ্ঞাসা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গিবিয়োনীয়রা দায়ুদকে বলল, “শৌলের পরিবারের লোকরা যা করেছে তার মূল্য দেওয়ার জন্য তাদের পরিবারের যথেষ্ট সোনা ও রূপো নেই| কিন্তু আমাদের কোন অধিকার নেই যে ইস্রায়েলের কোন লোককে হত্যা করি|” দায়ুদ বলল, “বেশ, তা হলে আমি তোমাদের জন্য কি করব?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গিবিয়োনীয়েরা তাঁকে বলল, “শৌলের সঙ্গে কিংবা তার বংশের সঙ্গে আমাদের রূপা বা সোনা নিয়ে কোন সমস্যা নেই, আবার ইস্রায়েলের মধ্যে কাউকেও হত্যা করা আমাদের কাজ নয়৷” পরে তিনি বললেন, “তবে তোমরা কি বলছ? আমি তোমাদের জন্য কি করব?”