2 Samuel 21:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বাদশাহ্‌কে বললো, যে ব্যক্তি আমাদের সংহার করেছে ও আমরা যেন ইসরাইলের সীমার মধ্যে কোথাও টিকতে না পারি ও বিনষ্ট হই, এজন্য কুমন্ত্রণা করেছিল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা রাজামশাইকে উত্তর দিয়েছিল, “যিনি আমাদের সংহার করলেন এবং যেন আমরা ধ্বংস হয়ে যাই ও ইস্রায়েলে কোথাও আমাদের কোনও স্থান না থাকে, আমাদের বিরুদ্ধে যিনি এই ষড়যন্ত্র রচনা করলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা রাজাকে কহিল, যে ব্যক্তি আমাদের সংহার করিয়াছে, ও আমরা যেন ইস্রায়েলের সীমার মধ্যে কোথাও তিষ্ঠিতে না পারি, বিনষ্ট হই, এই জন্য কুমন্ত্রণা করিয়াছিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা রাজাকে কহিল, যে ব্যক্তি আমাদের সংহার করিয়াছে, ও আমরা যেন ইস্রায়েলের সীমার মধ্যে কোথাও তিষ্ঠিতে না পারি, বিনষ্ট হই, এই জন্য কুমন্ত্রণা করিয়াছিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে তারা রাজাকে বলল, “যে লোকটি আমাদের ধ্বংস করেছে এবং ইস্রায়েলের সীমার মধ্য থেকে আমাদের মুছে ফেলবার জন্য আমাদের বিরুদ্ধে কুমতলব করেছে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে তারা বাদশাহ্‌কে বলল, “যে লোকটি আমাদের ধ্বংস করেছে এবং ইসরাইলের সীমার মধ্য থেকে আমাদের মুছে ফেলবার জন্য আমাদের বিরুদ্ধে কুমতলব করেছে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা বলল, শৌল চেয়েছিলেন আমাদের নিঃশেষে ধ্বংস করতে, ইসরায়েলের মধ্যে আমাদের একজনকেও তিনি বাঁচিয়ে রাখতে চাননি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গিবিয়োনীয়রা উত্তর দিল, “শৌল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে| আমাদের যত লোক ইস্রায়েলে বাস করে তাদের সকলকে সে হত্যা করতে চেয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা রাজাকে বলল, “যে ব্যক্তি আমাদের হত্যা করেছে ও আমরা যেন ইস্রায়েলের সীমার মধ্যে কোথাও টিকতে না পারি, বিনষ্ট হই,