2 Samuel 21:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার সন্তানদের মধ্যে সাত জন পুরুষকে আমাদের হাতে তুলে দেওয়া হোক; আমরা মাবুদের মনোনীত তালুতের গিবিয়াতে মাবুদের উদ্দেশে তাদের ফাঁশি দেব। তখন বাদশাহ্ বললেন, আমি তোমাদের হাতে তুলে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর পুরুষ বংশধরদের মধ্যে থেকে সাতজনকে আমাদের হাতে তুলে দেওয়া হোক, যেন আমরা তাদের হত্যা করে দেহগুলি সদাপ্রভুর মনোনীত লোক—শৌলের নগর গিবিয়াতে সদাপ্রভুর সামনে প্রকাশ্যে টাঙিয়ে দিতে পারি।” রাজা তখন বললেন, “আমি তাদের তোমাদের হাতে তুলে দেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার সন্তানদের মধ্যে সাত জন পুরুষ আমাদের কাছে সমর্পিত হউক; আমরা সদাপ্রভুর মনোনীত শৌলের গিবিয়াতে সদাপ্রভুর উদ্দেশে তাহাদিগকে ফাঁশি দিব। তখন রাজা কহিলেন, সমর্পণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার সন্তানদের মধ্যে সাত জন পুরুষ আমাদের কাছে সমর্পিত হউক; আমরা সদাপ্রভুর মনোনীত শৌলের গিবিয়াতে সদাপ্রভুর উদ্দেশে তাহাদিগকে ফাঁসি দিব। তখন রাজা কহিলেন, সমর্পণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার বংশের সাতজন পুরুষ লোককে আমাদের হাতে তুলে দিন। আমরা সদাপ্রভুর বেছে নেওয়া সেই লোকের, অর্থাৎ শৌলের শহর গিবিয়াতে সদাপ্রভুকে সাক্ষী রেখে তাদের মেরে ফেলব এবং সকলের সামনে তাদের দেহগুলো ফেলে রাখব।” এতে রাজা বললেন, “আমি তোমাদের হাতে তাদের তুলে দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার বংশের সাতজন পুরুষ লোককে আমাদের হাতে তুলে দিন। আমরা মাবুদের বেছে নেওয়া সেই লোকের, অর্থাৎ তালুতের শহর গিবিয়াতে মাবুদকে সাক্ষী রেখে তাদের মেরে ফেলব এবং সকলের সামনে তাদের লাশগুলো ফেলে রাখব।” এতে বাদশাহ্ বললেন, “আমি তোমাদের হাতে তাদের তুলে দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাজেই তাঁর বংশধরদের মধ্যে সাতজন পুরুষকে আমাদের হাতে তুলে দিন। প্রভু পরমেশ্বরের মনোনীত রাজা শৌলের জন্মভূমি গিবিয়াতে পরমেশ্বর প্রভুর সামনে আমরা তাদের ফাঁসি দেব। রাজা বললেন, ঠিক আছে, তোমাদের হাতে তাদের তুলে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌলের ছেলে-মেয়েদের মধ্যে থেকে সাতটি পুত্র আমাদের দাও| শৌল প্রভুর মনোনীত রাজা ছিল| তাই আমরা শৌলের গিবিয়া পর্বতে, প্রভুর সামনে তার ছেলেদের ফাঁসি দেব|” রাজা দায়ুদ বললেন, “উত্তম, তাদের আমি তোমাদের হাতে সঁপে দেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য কুপরিকল্পনা করেছিল, তার সন্তানদের মধ্যে সাতজন পুরুষকে আমাদের কাছে সমর্পণ করুক; আমরা সদাপ্রভুর মনোনীত শৌলের গিবিয়াতে সদাপ্রভুর উদ্দেশ্যে তাদেরকে ফাঁসি দেব৷”