2 Samuel 21:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও দাউদ ও তালুতের পুত্র যোনাথনের মধ্যে মাবুদের নামে যে শপথ হয়েছিল, সেজন্য বাদশাহ্ তালুতের পৌত্র, যোনাথনের পুত্র মফীবোশতের প্রতি করুণা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা দাউদ সদাপ্রভুর সামনে তাঁর ও শৌলের ছেলে যোনাথনের মধ্যে করা শপথের খাতিরে শৌলের নাতি ও যোনাথনের ছেলে মফীবোশৎকে রেহাই দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি দায়ূদের ও শৌলের পুত্র যোনাথনের মধ্যে সদাপ্রভুর নামে যে শপথ হইয়াছিল, তৎপ্রযুক্ত রাজা শৌলের পৌত্র, যোনাথনের পুত্র মফীবোশতের প্রতি করুণা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি দায়ূদের ও শৌলের পুত্র যোনাথনের মধ্যে সদাপ্রভুর নামে যে শপথ হইয়াছিল, তৎপ্রযুক্ত রাজা শৌলের পৌত্র, যোনাথনের পুত্র মফীবোশতের প্রতি করুণা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌলের নাতিকে, অর্থাৎ যোনাথনের ছেলে মফীবোশতকে রাজা বাঁচিয়ে রাখলেন, কারণ শৌলের ছেলে যোনাথনের কাছে দায়ূদ সদাপ্রভুকে সাক্ষী রেখে একটা শপথ করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুতের নাতিকে, অর্থাৎ যোনাথনের ছেলে মফীবোশতকে বাদশাহ্ বাঁচিয়ে রাখলেন, কারণ তালুতের ছেলে যোনাথনের কাছে দাউদ মাবুদকে সাক্ষী রেখে একটা কসম খেয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু দাউদ ও যোনাথন যে পবিত্র শপথ নিয়ছিলেন, সেই অনুযায়ী দাউদ যোনাথনের পুত্র এবং শৌলের পৌত্র মফিবোশেথকে রেহাই দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যোনাথনের পুত্র মফীবোশতকে রাজা নিরাপত্তা দিলেন| যোনাথনও শৌলের পুত্র, কিন্তু রাজা যোনাথনের কাছে প্রভুর নামে একটি শপথ গ্রহণ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা বললেন, “সমর্পণ করব৷ দায়ূদের ও শৌলের ছেলে যোনাথনের মধ্যে সদাপ্রভুর নামে এই শপথ হয়েছিল, তার জন্য রাজা শৌলের নাতি, যোনাথনের ছেলে মফীবোশতের প্রতি দয়া করলেন৷”