2 Samuel 21:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু অয়ার কন্যা রিসপা তালুতের জন্য অর্মোণি ও মফীবোশৎ নামে যে দুই জন পুত্র প্রসব করেছিল এবং মহোলাতীয় বর্সিল্লয়ের পুত্র অদ্রীয়েলের জন্য তালুতের কন্যা মীখল যে পাঁচ জন পুত্র প্রসব করেছিল, তাদের নিয়ে বাদশাহ্ গিবিয়োনীয়দের হাতে তুলে দিলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু রাজামশাই অয়ার মেয়ে রিস্পার গর্ভজাত শৌলের দুই ছেলে অর্মোণি ও মফীবোশৎকে, এবং শৌলের মেয়ে মীখলের সেই পাঁচ ছেলেকে, যাদের সে মহোলাতীয় বর্সিল্লয়ের ছেলে অদ্রীয়েলের জন্য জন্ম দিয়েছিল, তুলে এনেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু অয়ার কন্যা রিস্পা শৌলের জন্য অর্মোণি ও মফীবোশৎ নামে যে দুইটী পুত্র প্রসব করিয়াছিল, এবং মহোলাতীয় বর্সিল্লয়ের পুত্র অদ্রীয়েলের জন্য শৌলের কন্যা মীখল যে পাঁচটী পুত্র প্রসব করিয়াছিল, তাহাদিগকে লইয়া রাজা গিবিয়োনীয়দের হস্তে সমর্পণ করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু অয়ার কন্যা রিস্পা শৌলের জন্য অর্মোণি ও মফীবোশৎ নামে যে দুইটি পুত্র প্রসব করিয়াছিল, এবং মহোলাতীয় বর্সিল্লয়ের পুত্র অদ্রীয়েলের জন্য শৌলের কন্যা মীখল যে পাঁচটি পুত্র প্রসব করিয়াছিল, তাহাদিগকে লইয়া রাজা গিবিয়োনীয়দের হস্তে সমর্পণ করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা তখন অয়ার মেয়ে রিসপার গর্ভের শৌলের দুই ছেলে অর্মোণি ও মফীবোশতকে এবং শৌলের মেয়ে মেরবের গর্ভের মহোলাতীয় বর্সিল্লয়ের ছেলে অদ্রীয়েলের পাঁচজন ছেলেকে নিয়ে গিবিয়োনীয়দের হাতে তুলে দিলেন। তারা তাদের একটা পাহাড়ের উপরে নিয়ে গিয়ে সদাপ্রভুকে সাক্ষী রেখে মেরে ফেলল এবং সকলের সামনে তাদের দেহগুলো ফেলে রাখল। সেই সাতজনের সবাইকে এক সংগে মেরে ফেলা হল; ফসল কাটবার সময়ে, অর্থাৎ যবের ফসল কাটবার শুরুতেই তাদের মেরে ফেলা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ তখন অয়ার মেয়ে রিসপার গর্ভের তালুতের দুই ছেলে অর্মোণি ও মফীবোশতকে এবং তালুতের মেয়ে মেরবের গর্ভের মহোলাতীয় বর্সিল্লয়ের ছেলে অদ্রীয়েলের পাঁচজন ছেলেকে নিয়ে গিবিয়োনীয়দের হাতে তুলে দিলেন। তারা তাদের একটা পাহাড়ের উপরে নিয়ে গিয়ে মাবুদকে সাক্ষী রেখে হত্যা করল এবং সকলের সামনে তাদের লাশগুলো ফেলে রাখল। সেই সাতজনের সবাইকে এক সংগে হত্যা করা হল; ফসল কাটবার সময়ে, অর্থাৎ যবের ফসল কাটবার শুরুতেই তাদের হত্যা করা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাই হোক, তিনি অয়ের কন্যা রিসপার গর্ভজাত শৌলের দুই পুত্র আরমোনি ও মফিবোশেথকে এবং শৌলের কন্যা মীখলের গর্ভজাত মেহোলাহ্ নিবাসী বর্সিল্লয়ের পুত্র অদ্রীয়েলের পাঁচ পুত্রকে নিয়ে গিয়ে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ অর্মোণি এবং মফীবোশতকে তাদের হাতে তুলে দিলেন| এরা ছিল শৌল এবং তার স্ত্রী রিস্পার পুত্র| মেরাব নামে শৌলের এক কন্যাও ছিল| মহোলাতীয় বর্সিল্লয়ের পুত্র অদ্রীয়েলের সঙ্গে তার বিয়ে হয়েছিল| দায়ুদ মেরাব এবং অদ্রীয়েলের পাঁচ ছেলেকে নিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু অয়ার মেয়ে রিস্পা শৌলের জন্য অম্মোনি ও মফীবোশৎ নামে দুটি ছেলের জন্ম দিয়েছিল এবং মহোলাতীয় বর্সিল্লয়ের ছেলে অদ্রীয়েলের জন্য শৌলের মেয়ে মীখল যে পাঁচটি ছেলের জন্ম দিয়েছিল, তাদেরকে নিয়ে রাজা গিবিয়োনীয়দের হাতে তুলে দিলেন;