2 Samuel 22:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেদিন মাবুদ সমস্ত দুশমন এবং তালুতের হাত থেকে দাউদকে উদ্ধার করলেন, সেদিন তিনি মাবুদের উদ্দেশে এই গজল নিবেদন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যখন দাউদকে তাঁর সব শত্রুর তথা শৌলের হাত থেকে উদ্ধার করলেন, তখন সদাপ্রভুর উদ্দেশে তিনি এই গানের কথাগুলি গেয়ে উঠেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে দিন সদাপ্রভু সমস্ত শত্রুর হস্ত হইতে এবং শৌলের হস্ত হইতে দায়ূদকে উদ্ধার করিলেন, সেই দিন তিনি সদাপ্রভুর উদ্দেশে এই গীতের কথা নিবেদন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে দিন সদাপ্রভু সমস্ত শত্রুর হস্ত হইতে, এবং শৌলের হস্ত হইতে দায়ূদকে উদ্ধার করিলেন, সেই দিন তিনি সদাপ্রভুর উদ্দেশে এই গীতের কথা নিবেদন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যখন দায়ূদকে শৌল ও তাঁর অন্যান্য শত্রুদের হাত থেকে উদ্ধার করলেন তখন তিনি সদাপ্রভুর উদ্দেশে এই গান গেয়েছিলেন:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ যখন দাউদকে তালুত ও তাঁর অন্যান্য শত্রুদের হাত থেকে উদ্ধার করলেন তখন তিনি মাবুদের উদ্দেশে এই কাওয়ালী গেয়েছিলেন:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
1 যেদিন প্রভু পরমেশ্বর শৌল ও অন্যান্য শত্রুদের হাত থেকে দাউদকে উদ্ধার করেছিলেন, সেদিন তিনি প্রভু পরমেশ্বরের উদ্দেশে এই স্তব নিবেদন
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যখন দায়ুদকে শৌল এবং অন্যান্য শত্রুদের হাত থেকে রক্ষা করলেন তখন দায়ুদ এই গীত গাইলেন:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেদিন সদাপ্রভু সমস্ত শত্রুদের হাত থেকে এবং শৌলের হাত থেকে দায়ূদকে বাঁচালেন, সেই দিন তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে এই গান গেয়েছিলেন৷