2 Samuel 22:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আসমান নুইয়ে নামলেন, অন্ধকার তাঁর পদতলে ছিল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আকাশমণ্ডল ভেদ করলেন ও নেমে এলেন; তাঁর পায়ের তলায় অন্ধকার মেঘ ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি গগনকে নোয়াইয়া নামিলেন, অন্ধকার তাঁহার পদতলে ছিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি গগনকে নোয়াইয়া নামিলেন, অন্ধকার তাঁহার পদতলে ছিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আকাশ নুইয়ে নেমে আসলেন; তাঁর পায়ের নীচে ছিল ঘন কালো মেঘ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আকাশ নুইয়ে নেমে আসলেন; তাঁর পায়ের নীচে ছিল ঘন কালো মেঘ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গগনমণ্ডল অবনত করে তিনি নেমে এলেন তাঁর পদতলে ছিল গাঢ় অন্ধকার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু গগনমণ্ডল বিদীর্ণ করে নীচে নেমে এলেন| একটি গাঢ় কৃষ্ণবর্ণ মেঘের ওপর তিনি দাঁড়ালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আকাশ নুইয়ে নেমে আসলেন; অন্ধকার তাঁর পায়ের নীচে ছিল।