2 Samuel 22:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি কারুবীতে চড়ে উড়ে আসলেন হলেন, বায়ুর ডানায় ভর করে দর্শন দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
করূবের পিঠে চড়ে তিনি উড়ে গেলেন; বাতাসের ডানায় তিনি উড়ে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি করূব আরোহণে উড্ডীন হইলেন, বায়ুর পক্ষযুগলের উপরে দর্শন দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি করূব আরোহণে উড্ডীন হইলেন, বায়ুর পক্ষযুগলের উপরে দর্শন দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি করূবে চড়ে উড়ে আসলেন, দেখা দিলেন বাতাসের ডানায় ভর করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি কারুবীতে চড়ে উড়ে আসলেন, দেখা দিলেন বাতাসের ডানায় ভর করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
করূবপৃষ্ঠে আরোহণ করে তিনি হলেন উড্ডীয়মান, প্রভঞ্জনের পাখায় ভর করে তিনি উড়ে এলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি করূব দূতগণের পিঠে চড়ে এবং বাতাসে ভর দিয়ে উড়ে বেড়াচ্ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি করূবে চড়ে উড়ে আসলেন, বাতাসের ডানায় তাঁকে দেখা গেল।