2 Samuel 22:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ আসমান থেকে বজ্রনাদ করলেন, সর্বশক্তিমান আল্লাহ্ তাঁর বাণী শোনালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আকাশ থেকে সদাপ্রভু বজ্রনাদ করলেন; শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুতের মাঝে প্রতিধ্বনিত হল পরাৎপরের কণ্ঠস্বর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আকাশ হইতে বজ্রনাদ করিলেন, পরাৎপর আপন রব শুনাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আকাশ হইতে বজ্রনাদ করিলেন, পরাৎপর আপন রব শুনাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আকাশ থেকে গর্জন করলেন; মহান ঈশ্বরের স্বর শোনা গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আসমান থেকে গর্জন করলেন; আল্লাহ্তা’লার আওয়াজ শোনা গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আকাশ থেকে বজ্রনাদ করলেন, বজ্রনির্ঘোষে ধ্বনিত হল পরাৎপরের কন্ঠস্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আকাশ থেকে বজ্রপাত করলেন| পরাৎপর তাঁর কন্ঠস্বর শ্রুতিগোচর করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সর্বশক্তিমান সদাপ্রভু আকাশ থেকে গর্জন করলেন, মহান ঈশ্বর তাঁর স্বর শোনালেন।