2 Samuel 22:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদের তর্জনে, তাঁর নাসিকার প্রশ্বাসবায়ুতে সমুদ্রের সমস্ত প্রণালী প্রকাশ পেল, দুনিয়ার সমস্ত মূল অনাবৃত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর আদেশে তাঁর নাকের নিঃশ্বাসের বিস্ফোরণে, সাগরের তলদেশ উন্মুক্ত হল, আর পৃথিবীর ভিত্তিমূল অনাবৃত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভুর তর্জ্জনে, তাঁহার নাসিকার প্রশ্বাসবায়ুতে, সমুদ্রের প্রণালী সকল প্রকাশ পাইল, ভূমণ্ডলের মূল সকল অনাবৃত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভুর তর্জনে, তাঁহার নাসিকার প্রশ্বাসবায়ুতে, সমুদ্রের প্রণালী সকল প্রকাশ পাইল, ভূমণ্ডলের মূল সকল অনাবৃত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর ধমকে আর নিঃশ্বাসের ঝাপ্টায় সাগরের তলা দেখা গেল, পৃথিবীর ভিতরটা বেরিয়ে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের ধমকে আর নিঃশ্বাসের ঝাপ্টায় সাগরের তলা দেখা গেল, দুনিয়ার ভিতরটা বেরিয়ে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের হুঙ্কারে, তাঁর প্রচণ্ড ফুৎকারে সাগরের জল সরে গেল, প্রকাশিত হল পৃথিবীর ভিত্তিমূল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, আপনি দৃঢ়কণ্ঠে কথা বলেছিলেন| তাঁর মুখ থেকে তীব্রগতি বাতাস বয়ে গিয়েছিল এবং জলকে পিছনে ঠেলে দিয়েছিলেন| সেদিন আমরা সমুদ্রের তলদেশ দেখেছিলাম| আমরা সেদিন পৃথিবীর ভিত্তিভূমিও দেখেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভুর ধমকে, তাঁর নিঃশ্বাসের ঝাপ্টায় সমুদ্রের গতিপথ প্রকাশ পেল, পৃথিবীর সমস্ত ভিত্তিমূলগুলি বেরিয়ে পড়ল।