2 Samuel 22:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাকে উদ্ধার করলেন, আমার বলবান দুশমন থেকে, আমার বিদ্বেষীদের থেকে, কারণ তারা আমার চেয়ে শক্তিমান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার শক্তিশালী শত্রুর কবল থেকে তিনি আমাকে রক্ষা করলেন, যারা আমাকে ঘৃণা করত তাদের হাত থেকে, আর তারা আমার জন্য খুবই শক্তিশালী ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাকে উদ্ধার করিলেন, আমার বলবান শত্রু হইতে, আমার বিদ্বেষীগণ হইতে, কারণ তাহারা আমা অপেক্ষা শক্তিমান্‌।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাকে উদ্ধার করিলেন, আমার বলবান শত্রু হইতে, আমার বিদ্বেষিগণ হইতে, কারণ তাহারা আমা অপেক্ষা শক্তিমান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার শক্তিমান শত্রুর হাত থেকে তিনি আমাকে বাঁচালেন; বাঁচালেন বিপক্ষদের হাত থেকে যাদের শক্তি আমার চেয়েও বেশী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার শক্তিমান শত্রুর হাত থেকে তিনি আমাকে বাঁচালেন; বাঁচালেন বিপক্ষদের হাত থেকে যাদের শক্তি আমার চেয়েও বেশী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আমায় উদ্ধার করলেন প্রবল শত্রুর কবল থেকে, উদ্ধার করলেন আমার বিদ্বেষীদের হাত থেকে, কারণ তারা ছিল আমার চেয়ে শক্তিমান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার শত্রুরা আমার চেয়ে শক্তিশালী ছিল| সেই লোকরা আমায় ঘৃণা করত| আমার শত্রুরা আমার পক্ষে একটু বেশী শক্তিশালীই ছিল, তাই ঈশ্বর আমায় রক্ষা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাকে উদ্ধার করলেন, আমার শক্তিমান শত্রু থেকে, আমার বিপক্ষদের হাত থেকে, কারণ তারা আমার থেকেও বেশী শক্তিশালী।