2 Samuel 22:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি খাঁটির সঙ্গে খাঁটি ব্যবহার করবে, কুটিলের সঙ্গে চতুর ব্যবহার করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা শুদ্ধ, তাদের প্রতি তুমি শুদ্ধ, কিন্তু যারা কুটিল, তাদের প্রতি তুমি চতুর আচরণ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি শুচির সহিত শুচি ব্যবহার করিবে, কুটিলের সহিত চতুরের ব্যবহার করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি শুচির সহিত শুচি ব্যবহার করিবে, কুটিলের সহিত চতুরের ব্যবহার করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খাঁটিদের সংগে খাঁটি ব্যবহার কর, আর কুটিলদের দেখাও তোমার বুদ্ধির কৌশল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খাঁটি লোকদের সংগে খাঁটি ব্যবহার কর, আর কুটিলদের দেখাও তোমার বুদ্ধির কৌশল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুদ্ধাচারীর কাছে প্রকাশ কর তুমি নিজের শুদ্ধতা, কুটিলের কুটিলতা তোমার কাছে হার মানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, যারা শুচি এবং ভাল আপনিও তাদের প্রতি শুচি ও ভাল| কিন্তু আপনি চতুর ও কুচক্রী ব্যক্তিকে পরাস্ত করতে সক্ষম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি পবিত্রদের সঙ্গে পবিত্র ব্যবহার করবে, আর কুটিলদের সঙ্গে চতুরতার সঙ্গে ব্যবহার করবে।