2 Samuel 22:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মম শৈলরূপ আল্লাহ্, আমি তাঁর মধ্যে আশ্রয় নিই; মম ঢাল, মম উদ্ধার-শৃঙ্গ, মম উঁচু দুর্গ, মম আশ্রয়স্থান, মম ত্রাতা, জুলুম থেকে আমার নিস্তারকারী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার ঈশ্বরই আমার শৈল, যাঁতে আমি আশ্রয় নিই, আমার ঢাল ও আমার ত্রাণশৃঙ্গ । তিনিই আমার দুর্গ, আমার আশ্রয়স্থল ও আমার পরিত্রাতা। মারমুখী লোকদের হাত থেকে তুমিই আমাকে রক্ষা করে থাকো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মম শৈলরূপ ঈশ্বর, আমি তাঁহার শরণাগত; মম ঢাল, মম ত্রাণ-শৃঙ্গ, মম উচ্চ দুর্গ, মম আশ্রয়স্থান, মম ত্রাতা, উপদ্রব হইতে আমার ত্রাণকারী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মম শৈলরূপ ঈশ্বর, আমি তাঁহার শরণাগত; মম ঢাল, মম ত্রাণ-শৃঙ্গ, মম উচ্চ দুর্গ, মম আশ্রয়স্থান, মম ত্রাতা, উপদ্রব হইতে আমার ত্রাণকারী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার ঈশ্বরই আমার উঁচু পাহাড়, তাঁরই মধ্যে আমি আশ্রয় নিই। তিনিই আমার ঢাল, আমার রক্ষাকারী শিং, আমার উঁচু দুর্গ, আমার আশ্রয়-স্থান। অত্যাচারী লোকদের হাত থেকে তুমি আমাকে রক্ষা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার আল্লাহ্ আমার উঁচু পাহাড়, তাঁরই মধ্যে আমি আশ্রয় নিই। তিনিই আমার ঢাল, আমার রক্ষাকারী শিং, আমার উঁচু কেল্লা, আমার আশ্রয়-স্থান। জুলুমবাজদের হাত থেকে তুমি আমাকে রক্ষা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার ঈশ্বর, আমার সুদৃঢ শৈল, আমি তাঁরই শরণাগত। তিনিই আমার ঢাল, আমার পরিত্রাতা, আমার সুউচ্চ নিরাপদ আশ্রয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার ঈশ্বর হচ্ছেন আমার শিলা যার কাছে আমি নিরাপত্তার জন্য ছুটে যাই| ঈশ্বর আমার ঢাল, তাঁর ক্ষমতা আমায় রক্ষা করে| প্রভু আমার লুকিয়ে থাকার জায়গা| উঁচু পাহাড়ে, তিনি আমার নিরাপদ স্থান| নৃশংস শত্রুর থেকে তিনি আমায় রক্ষা করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরই আমার শৈল, তাঁরই মধ্যে আমি আশ্রয় নিই, আমার ঢাল, আমার রক্ষাকারী শিং, আমার উঁচু দুর্গ, আমার আশ্রয়-স্থান, আমার উদ্ধারকর্তা যিনি বিপদ থেকে রক্ষা করেন।