2 Samuel 22:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তোমার দ্বারা আমি সৈন্যদলের বিরুদ্ধে ধাবিত হই, আমার আল্লাহ্‌র সাহায্যে প্রাচীর লাফ দিয়ে পার হই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার সাহায্যে আমি বিপক্ষের বিরুদ্ধে অগ্রসর হতে পারি; আমার ঈশ্বর সহায় হলে আমি প্রাচীর অতিক্রম করতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তোমার দ্বারা আমি সৈন্যদলের বিরুদ্ধে দৌড়ি, আমার ঈশ্বরের দ্বারা প্রাচীর উল্লঙ্ঘন করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তোমার দ্বারা আমি সৈন্যদলের বিরুদ্ধে দৌড়াই, আমার ঈশ্বরের দ্বারা প্রাচীর উল্লঙ্ঘন করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার সাহায্যেই আমি সৈন্যদলের উপর ঝাঁপিয়ে পড়তে পারি, আর আমার ঈশ্বরের সাহায্যে লাফ দিয়ে দেয়াল পার হতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার সাহায্যেই আমি সৈন্যদলের উপর ঝাঁপিয়ে পড়তে পারি, আর আমার আল্লাহ্‌র সাহায্যে লাফ দিয়ে দেয়াল পার হতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি সহায় হলে আমি ধ্বংস করতে পারি শত্রুসেনানী হে আমার ঈশ্বর, তোমার শক্তিতে আমি লঙ্ঘন করতে পারি বাধার প্রাচীর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, আপনার সহায়তায় আমি সৈন্যদের সঙ্গে দৌড়তে পারি| ঈশ্বরের সহায়তায় আমি শত্রু পক্ষের দেওয়াল অতিক্রম করতে পারি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমার সাহায্যেই আমি সৈন্যদলের বিরুদ্ধে দৌড়ি য়ে যাই, আমার ঈশ্বরের সাহায্যে দেয়াল পার করি।