2 Samuel 22:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনিই আল্লাহ্, তাঁর পথ সিদ্ধ; মাবুদের কালাম পরীক্ষাসিদ্ধ, যারা তাঁর মধ্যে আশ্রয় নেয় তিনি তাদের ঢাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ঈশ্বরের সমস্ত পথ সিদ্ধ: সদাপ্রভুর বাক্য নিখুঁত; যারা তাঁতে শরণ নেয় তিনি তাদের ঢাল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনিই ঈশ্বর, তাঁহার পথ সিদ্ধ; সদাপ্রভুর বাক্য পরীক্ষাসিদ্ধ, তিনি নিজ শরণাগত সকলের ঢাল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনিই ঈশ্বর, তাঁহার পথ সিদ্ধ; সদাপ্রভুর বাক্য পরীক্ষাসিদ্ধ, তিনি নিজ শরণাগত সকলের ঢাল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের পথে কোন খুঁত নেই; সদাপ্রভুর বাক্য খাঁটি বলে প্রমাণিত হয়েছে। তিনিই তাঁর মধ্যে আশ্রয় গ্রহণকারী সকলের ঢাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র পথে কোন খুঁত নেই; মাবুদের কালাম খাঁটি বলে প্রমাণিত হয়েছে। তিনিই তাঁর মধ্যে আশ্রয় গ্রহণকারী সকলের ঢাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইনিই ঈশ্বর, এঁর পথ নির্ভুল প্রভু পরমেশ্বরের প্রতিজ্ঞা নির্ভরযোগ্য, তিনি তাঁর শরণাগতের ঢালস্বরূপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের পথই পরিপূর্ণ| প্রভুর বাক্য পরীক্ষিত সত্য| যারা তাঁকে বিশ্বাস করে, তিনি তাদের রক্ষা করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনিই ঈশ্বর, তাঁর পথে কোনো খুঁত নেই; সদাপ্রভুর বাক্য খাঁটি। তিনি তাঁর মধ্যে আশ্রয় গ্রহণকারী সবার ঢাল।