2 Samuel 22:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি কীর্তনীয় মাবুদকে ডাকব, এভাবে আমার দুশমনদের কাছ থেকে উদ্ধার পাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি সদাপ্রভুকে ডাকলাম, যিনি প্রশংসার যোগ্য, এবং শত্রুদের হাত থেকে উদ্ধার পেয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি কীর্ত্তনীয় সদাপ্রভুকে ডাকিব, এইরূপে আমার শত্রুগণ হইতে ত্রাণ পাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি কীর্তনীয় সদাপ্রভুকে ডাকিব, এইরূপে আমার শত্রুগণ হইতে ত্রাণ পাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু প্রশংসার যোগ্য, আমি তাঁকে ডাকি; তাতে আমার শত্রুদের হাত থেকে আমি রক্ষা পাই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ প্রশংসার যোগ্য, আমি তাঁকে ডাকি; তাতে আমার শত্রুদের হাত থেকে আমি রক্ষা পাই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রভুকেই করব আবাহন তিনিই স্তুতির যোগ্য, শত্রুদের হাত থেকে তাহলে আমি পাব উদ্ধার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু প্রশংসার যোগ্য| আমি প্রভুর কাছে সাহায্য চেয়েছি এবং তিনি আমাকে আমার শত্রুর কাছ থেকে রক্ষা করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সদাপ্রভুকে ডাকি যিনি প্রশংসার যোগ্য, তাতে আমার শত্রুদের হাত থেকে আমি রক্ষা পাব।